Wednesday , 1 October 2025 | [bangla_date]

বীরগঞ্জে পিকআপ ভ্যানের ধা’ক্কায় বৃদ্ধ নি’হত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় খোশবুল আলম(৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (১ অক্টোবর) ভোরে উপজেলার দিনাজপুর -ঠাকুরগাঁও মহাসড়কের জননী ফিলিং স্টেশন
এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

খোশবুল আলম পৌরসভার মাকড়াই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৬টার দিকে রাস্তার ধার দিয়ে হাটার সময় দিনাজপুর থেকে ছেড়ে আাসা ঠাকুরগাঁও গামী একটি পিকআপ ভ্যান খোশবুল আলমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ভর্তির পরামর্শ দেন।

মাথায় গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশের এসআই আনসারুল ইসলাম জানান,বৃদ্ধ
খোশবুল আলম দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে। এঘটনায় একটি পিক-আপটিকে স্থানীরা আটক করলেও চালক পালিয়ে গেছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের লাঞ্ছিতের ঘটনায় প্রাথমিক তদন্তে ইউএনও

বীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

বিরলে এলাকাবাসীর মিছিল ও মানববন্ধনে হামলায় প্যানেল চেয়ারম্যান ও তার লোকজনের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ২শত কেজি পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

বঙ্গবন্ধু পরিষদের জেলা সম্মেলন ও কাউন্সিল অধিবেশন এবং কমিটি গঠন সভাপতি ডাঃ আহাদ আলী ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি, আটক-১

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি, আটক-১

বোদা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ২২টি দোকান পুড়ে ছাই

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী দাবি করে অপপ্রচার চালিয়েছে হাউয়া

ঠাকুরগায়ের স্বামী-স্ত্রী-সন্তানের গলাকাটা লাশ আশুলিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার