Tuesday , 7 October 2025 | [bangla_date]

বীরগঞ্জে বহিরাগত এনামুল প্রতারণার অপরাধে গ্রেফতার

বিকাশ ঘোষ, বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি.
চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা অপরাধে চাঁদপুর জেলা, কচুয়া উজেলার বাসিন্দা বহিরাগত এনানুল প্রতারনার অপরাধে গতকাল ৬ অক্টোবর দিবাগত রাতে দিনাজপুরের বীরগঞ্জে গ্রেফতার হয়েছে।

চাকুরী দেওয়ার ব্যর্থতায় এক ভুক্তভোগী নারী প্রতারক এনামুলের ভাড়া বাসায় টাকা ফেরৎ চাইতে গেলে ধারালো দা দেশীয় অস্ত্র দিয়ে ভুক্তভোগীদের কে হত্যার উদ্দেশ্যে কোপানোর চেষ্টা করে! মহিলার শরীরে আঘাত ও শ্লীলতাহানী ঘটায়। এলাকাবাসীর বাঁধার কারণে পাওনাদার প্রানে বেঁচে যায়।

ভুক্তভোগী পার্বতীপুর উপজেলার তের আনিয়া’র বাসিন্দা জনক চন্দ্র সরকারের স্ত্রী রূপসী রানী সরকার কে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে ৬ (ছয়) লাখ টাকা হাতিয়ে নেয় সিকান্দার আলীর পুত্র আন্তজেলা প্রতারক চক্রের হোতা এনামুল।

দীর্ঘদিন চাকুরী না পেয়ে টাকা ফেরৎ চাইতে বীরগঞ্জ পৌরশহরের কলেজ পাড়ায় তার ভাড়াটে বাসায় এলে, টাকা না দিয়ে, উল্টো ধারালো দা দিয়ে কোপানোর চেষ্টা করে, মহিলাকে ধাক্কা দিয়ে শ্লীলতাহানী ঘটায়। নিরুপায় মহিলা বাদি হয়ে থানায় অভিযোগ করলে ৬৬৩ নম্বর জিডি রেকর্ড করা এবং রাতেই এনামুল গ্রেফতার হয়।

প্রত্যক্ষদর্শী অনেকে বলেন, প্রতারক এনামুলের এটি নতুন কিছু নয়, চাকুরী দেয়ার কথা বলে দেশের বিভিন্ন এলাকার অগনিত-অসংখ্য মানুষের কাছে টাকা হাতিয়ে নিয়ে প্রতারনা এবং আত্মগোপনে রয়েছে।

সীমাহীন ধ্রুত এনামুল নিজেকে একজন মানবাধিকার কর্মী, কখনো কখনো সরকারী বড় পদের অফিসার হিসেবে পরিচয় দিয়ে সহজ সরল মানুষদের সাথে প্রতারনা করে।

থানা পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর প্রতারক এনামুল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ধর্মান্ধতাই জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা সৃষ্টি করে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে সেচ যন্ত্র অপারেটর প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

বোচাগঞ্জে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লঞ্চে ভয়াবহ আগুন,৪০ জনের মরদেহ উদ্ধার, ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

কাহারোলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে  দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন

কাহারোলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন

পীরগঞ্জে বাজেট নীরিক্ষা কার্যক্রম পরবর্তী মতবিনিময় সভা

হরিপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করতে সংবাদ সম্মেলন

১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’, মন্ত্রিসভায় অনুমোদন

বিয়ে করলেই মিলবে নগদ অর্থ!