Saturday , 25 October 2025 | [bangla_date]

বীরগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মসূচি পালন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মসূচি পালন
দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে কর্মসূচি পালন করেছে স্থানীয় নেতাকর্মীরা।
(২৫ অক্টোবর) শনিবার দুপুরে উপজেলা পৌর শহরে প্রধান প্রধান সড়ক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ মনজুরুল ইসলাম। তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি-দুঃশাসন বন্ধের জন্য বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। জনগণের অধিকার আদায়ে এ কর্মসূচিই হলো মুক্তির রূপরেখা।”

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার হাতে নিয়ে মিছিল ও প্রচার চালান। বক্তারা বলেন, বর্তমান সরকারের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচনই দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে।

মনজুরুল ইসলাম আরও বলেন, “বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ সাধারণ জনগণের মুখে হাসি ফুটবে। তাই এ আন্দোলন কোনো ব্যক্তির নয়, জনগণের মুক্তির আন্দোলন।”
বীরগঞ্জে এ কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির আন্দোলন আরও বেগবান হয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরের মানুষ শোকে মুজ্যমান

বীরগঞ্জে মরহুম মোজাহার আলী স্মৃতি স্মরণে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা

বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন প্রচেষ্টা ব্লাড ব্যাংক

পীরগঞ্জে গাঁজা সেবনের অপরাধে যুবককে ৩ মাসের কা-রাদ-ন্ড

খানসামার সরহদ্দ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং  কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

খানসামার সরহদ্দ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

দিনাজপুরে অবসর সদস্যদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

দিনাজপুর ৪নং শেখপুরা ইউনিয়নের উত্তর গোপালপুর শিবদূর্গা মন্দিরে শ্রী রামকৃষ্ণ দেবের পূজা ও উৎসব

বড়পুকুরিয়া কয়লা খনির নতুন এমডি আবু তালেব ফরাজী

স্কুলে যাওয়ার সময় খানসামায় সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বোচাগঞ্জে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ