Thursday , 30 October 2025 | [bangla_date]

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি.
দিনাজপুরের বীরগঞ্জে ট্রলি ও ট্রাকের ধাক্কায় মোঃ মোজাহারুল ইসলাম (৪৭) নামের একজনের মৃত্যু হয়েছে।

নিহত মোজাহারুল ইসলাম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মাছ খুড়িয়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে এবং বোচাগঞ্জ কারিগরি স্কুলের শিক্ষক।

(২৯ অক্টোবর) মঙ্গলবার বেলা ১২টার দিকে তিনি মোটরসাইকেল যোগে নিজ বাড়ি হতে বীরগঞ্জে ব্যক্তিগত কাজে আসেন মোজাহারুল।

কাজ শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বর্ষা গোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক্টর দ্রুত ও বেপরোয়া গতিতে এসে তার মোটর সাইকেলে ধাক্কা দেয়।

এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়লে পিছন দিক থেকে আসা বীরগঞ্জগামী ঢাকা মেট্রো-অ-১৩-০০৩৮ একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য মোঃ জালাল উদ্দিন জানান, “আমাদের ভাই মোজাহারুল ইসলাম পেশায় একজন শিক্ষক ছিলেন।

ব্যক্তিগত কাজে বীরগঞ্জে এসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক্টর ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর ট্রাক ও ট্রাক্টরের চালক হেলপারেরা পালিয়ে গেছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান নিহত শিক্ষকের বড় ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ট্রাক্টর ও ট্রাক থানা হেফাজতে রয়েছে।

কারো কোন প্রকার আপত্তি না থাকায় লাশ ও তার ব্যবহৃত মোটরসাইকেল স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে ব্র্যাকের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

বীরগঞ্জে নৌকার প্রার্থী মো. নুর ইসলাম নুর এবং ধানের শীর্ষ মো. মোকারম হোসেন পলাশ

বালিয়াডাঙ্গীতে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন-

বোচাগঞ্জে খালাসউদ্দিন ওয়াক্ফ এস্টেট এতিমখানা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন নৌ প্রতিমন্ত্রী

অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংকের প্রবীন কর্মকর্তা’র ব্যাংক কর্তৃক ব্যক্তিগত নথিতে ভুলের অজুহাতে দীর্ঘদিন ধরে পেনশন থেকে বঞ্চিত

ঠাকুরগাঁওয়ে করোনাকালের বাংলা বর্ষবরণ

প্রশ্ন ফাঁসের হওয়ায় দিনাজপুর শিক্ষা বোর্ডের চলমান এসএসসির চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত।আটক-৩

বোচাগঞ্জে আইন শৃংখলা কমিটি  মাসিক সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে আইন শৃংখলা কমিটি মাসিক সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে টিসিবির পণ্য পেয়ে খুশি মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ

তেঁতুলিয়ায় টিউলিপ ফুল চাষ বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিতকরণ সভা