Monday , 13 October 2025 | [bangla_date]

বীরগঞ্জে হ’ত্যা মামলায় অভিযুক্ত ৬ আ.লীগ নেতা কারাগারে

বিকাশ ঘোষ, বীরগঞ্জ,(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে সালাউদ্দীন ও আসাদুল ইসলাম নামীয় দুই শিবির কর্মী হত্যা মামলায় আ.লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নূর (৫৪), সাবেক ইউপি চেয়ারম্যান এমএ খালেক (৫৬) ও আলহাজ্ব রেজাউল করিম শেখ (৫২)সহ ৬ নেতা জেল হাজতে প্রেরণ করেছে আদালত।।

রোববার ১২ অক্টোবর বেলা আড়াটায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহিম আলীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

গ্রেফতারকৃত অন্যরা হলো শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অবঃ প্রধান শিক্ষক গোলাম মোস্তফা (৬২), মোঃ আমিনুল ইসলাম (৫৫) ও যুবলীগ মরিচা ইউনিয়ন সাধারণ সম্পাদক শফিউল আজম (৪৫).

বিকেলে তাদেরকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম।

সূত্র মতে জানা যায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর বীরগঞ্জ উপজেলার ভগিরপাড়া গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী জহুরা বেগম বাদী হয়ে বীরগঞ্জ থানায় তার দুই পুত্রের হত্যাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

এজাহারে বলা হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের দিন বীরগঞ্জের ভেলাপুকুর এলাকায় আসামিদের হামলায় শিবিরকর্মী সালাউদ্দিন (১৬) ও আসাদুল হক (১৫) গুরুতর আহত হন।

উদ্ধার করে তাদের কে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যায়।

তৎকালীন সময়ে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর মামলাটি দায়ের করা হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের জেলার শিক্ষকগনের বুনিয়াদি প্রশিক্ষণ

বিশ্ব শিক্ষক পুরস্কার পেলেন অজপাড়ার রণজিৎ, পুরস্কারের অর্ধেক করলেন দান

বীরগঞ্জ ঢেপায় নৌকা যোগে নদীতে পারা-পারের একমাত্র মাধ্যম এখন শুধুই স্মৃতি

দেশের উন্ননের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও বিজয় করতে হবে —হুইপ ইকবালুর রহিম

আজ সেই ফুলবাড়ী ট্রাজেডি দিবস আজও পূর্ণ বাস্তবায়ন হয়নি ৬ দফা

ঠাকুরগাঁওয়ে নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ

কাহারোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্ত্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান

ফাস্টফুডের দোকান থেকে ট্রেনের টিকিট জব্দ অতঃপর ২০হাজার টাকা জরিমানা

আমরা পিছিয়ে থাকবো না, দেশটাকে উন্নত করে ছাড়বো -রমেশ চন্দ্র সেন এমপি

খানসামায় চুলার আগুনে গরুসহ ১১ ঘর পুড়ে ছাই