Thursday , 30 October 2025 | [bangla_date]

বোচাগঞ্জে এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুর জেলার কৃতিসন্তান সাবেক এমপি, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান, আইনজীবি সমিতির সভাপতি মরহুম এএফএম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদের আয়োজনে বোচাগঞ্জ উপজেলার এইচএসসি ও সমমান পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৯ অক্টোবর বুধবার সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর হল রুমে বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কাশেম এর সভাপত্বিতে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন। আরো বক্তব্য রাখেন এএফএম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক, বিশিষ্ট সমাজ সেবক বিএনপি নেতা আলহাজ¦ মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, বিশেষ বক্তা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সাত্তার, শিক্ষক সুজন মহন্ত, মোঃ মাসুদুর রহমান মাসুদ, মোঃ জিল্লুর রহমান, অধ্যক্ষ রায়হান, বাবুল আকতার প্রমুখ। আলোচনা শেষে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে এইচএসসি-২০২৫ শিক্ষাবর্ষে জিপিএ-৫ প্রাপ্ত ২১ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক, ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
আটোয়ারীতে মৌলভী শিক্ষক বরখাস্তের প্রতিবাদে  ফুঁসে উঠেছে শিক্ষার্থী সহ অভিভাবকরা

আটোয়ারীতে মৌলভী শিক্ষক বরখাস্তের প্রতিবাদে ফুঁসে উঠেছে শিক্ষার্থী সহ অভিভাবকরা

বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ ২ জনের মুৃত্য

বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজে জেলা প্রশাসক পরিদর্শন

পঞ্চগড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু তীব্র শীতে কাঁপছে পঞ্চগড়ের মানুষ

শ্রমিকরা রাষ্ট্রের উন্নয়নের চালিকাশক্তি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬৩ জনের মৃত্যু, আক্রান্ত ১১৫২৫

পীরগঞ্জে স্কাউটস এর ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান

আজ সেই ফুলবাড়ী ট্রাজেডি দিবস আজও পূর্ণ বাস্তবায়ন হয়নি ৬ দফা

পীরগঞ্জে তুলার গোডাউনে আগুন

প্রাথমিকে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ