Thursday , 9 October 2025 | [bangla_date]

বোচাগঞ্জে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক ও নাফানগর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ সাহানকে প্রাণ নাশের হুমকি প্রদানের প্রতিবাদ, এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধ, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল ৮ অক্টোবর বুধবার সকাল হতে বেলা ১২টা পর্যন্ত শহরের সকলের সকল দোকানপাট বন্ধ রেখে স্থানীয় চৌরাস্তা মোড়ে সমবেত হন সর্বস্তরের ব্যবসায়ী মহল। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শতশত ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী মোঃ রুবেল, ইমরুল রেজা, আলমগীর শাহ, মোঃ মাসুদ খাঁন, স্বাধীন, পৌর বিএনপির সভাপতি নওশাদ আলী, উপদেষ্টা এমওয়ালী ফ্লাড, ইসলামী শাসনতন্ত্র বিরল-বোচাগঞ্জ আসনের এমপি পদপ্রার্থী রেদওয়ানুল হক রাবিদ, যুবদল নেতা সুমন চৌধুরী ও ব্যবসায়ী সমিতির আহবায়ক শাহনেওয়াজ পারভেজ সাহান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বোচাগঞ্জ উপজেলার চিহ্নিত গুটি কয়েক সন্ত্রাসী ও চাঁদাবাজদের জন্য ব্যবসায়ী মহলের মাঝে আতংক বিরাজ করছে। অনতিবিলম্বে ঐসকল চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রæত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর নিকট বিভাগীয় কমিশানার রংপুর এবং অফিসার ইনচার্জ বোচাগঞ্জ থানাকে স্বারকলিপি প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে আবারও দুই ব্যক্তির করোনা পজিটিভ

পিবিআইয়ের মনগড়া প্রতিবেদনে সাংবাদিক কারাগারে রাণীশংকৈলে সাংবাদিকদের ক্ষোভ

কোরবানির মাঠ কাপাবে চিরিরবন্দরে ৪০ মণের ‘সম্রাট’

রাণীশংকৈলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

বীরগঞ্জে কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষ বরণ উৎসব উদযাপন

পীরগঞ্জে বৃদ্ধার আত্মহত্যা

পীরগঞ্জে বৃদ্ধার আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ছাই ২২টি ঘড়বাড়ি

শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও রাসেল দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রদ্ধাঞ্জলি অর্পন, র‌্যালী সহ নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

নতুন প্রজন্মের কাছে ৭ই মার্চের ভাষণ প্রেরণার উৎস —–হুইপ ইকবালুর রহিম

পঞ্চগড়ে দুইদিন ব্যাপী প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা