Thursday , 2 October 2025 | [bangla_date]

শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিলি সীমান্তের শূন্যরেখায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

হাকিমপুর প্রতিনিধি \প্রতিবছরের ন্যায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের শুন্যরেখায় মহানবমীর দুপুর থেকে বিজয়া দশমীর সন্ধ্যা পর্যন্ত ভারত ও বাংলাদেশ দুই বাংলার সনাতন ধর্মাম্বলীদের উপচেপড়া ভিড় লক্ষনীয় ছিল।
বৃহস্পতিবার দিনাজপুরের হিলি সীমান্তে দেখা গেছে এমন দৃশ্য। দূর্গাপূজায় হিলি সীমান্তের শূন্যরেখায় কেউ আসেন ভারত দেখতে আবার কেউ বা আসেন দুর থেকে আত্মীয়স্বজনদের দেখা করতে। অপরদিকে ভারতের অভ্যন্তরেও বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসেছেন ওপারে ভারত সীমান্তে।
এদিকে সীমান্তে কাঁটার তারের বেড়া এবং বিজিবি ও বিএসএফের কঠোর মনোভাবের কারণে এপার থেকে ওপারে যেতে না পারলেও শুন্য রেখায় দুই পাশে দাঁড়িয়ে ভারত ও বাংলাদেশের দর্শনার্থীরা দুর থেকে একে অপরকে দেখছে ও ছবি তুলে দুঃখটাকে আনন্দে পরিণত করেছেন।
হিলি সীমান্তে আসা দর্শনার্থীরা জানান, সীমান্তে কাঁটা তারের বেড়া থাকলেও ভালোবাসার টানে, প্রাণের টানে, নাড়ির টানে তারা ছুটে এসেছেন সীমান্তের শূন্য রেখায়। এছাড়া তাদের অনেক আত্মীয়-স্বজন রয়েছে ভারতে। কাঁটাতারের ফাঁক দিয়ে দূর থেকে আত্মীয়-স্বজনকে দেখছেন তাঁরা।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্ত দিয়ে প্রতিদিন যাত্রী পারাপার বাড়ছে। বাংলাদেশ থেকে অনেকে ভারতে যাচ্ছেন, আবার ভারত থেকেও বহু দর্শনার্থী আসছেন বাংলাদেশে। আত্মীয়-স্বজনদের বাড়িতেও যাচ্ছেন অনেকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে বয়স্ক মায়ের বাড়িতে পুত্র ও পুত্রবধূর অগ্নিসংযোগ, মামলা

বৃহত্তর দিনাজপুরের আঞ্চলিক গানের জন্য শিল্পী প্রয়োজন

বিরামপুর প্রেসক্লাবের আয়োজনে ইউএনওর বিদায় ও এসিল্যান্ডের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত

বীরগঞ্জে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান

বীরগঞ্জে মিশুক,বেবিট্যাক্সি, ট্যাক্সীকার,সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

দিনাজপুরে বিজিবির আন্তঃ জুডো প্রতিযোগীতায় চূড়ান্ত খেলায় রংপুর রিজিয়ন চ্যাম্পিয়ান \ সরাইল রিজিয়ন রানারআপ

মালয়েশিয়ায় রপ্তানি হচ্ছে খানসামার আলু

ঠাকুরগাঁওয়ে ‘অদম্য বাংলাদেশ কর্ণার’ উদ্বোধন করলেন রংপুর বিভাগীয় কমিশনার

গংগাচড়ারর হারিয়ে যাওয়া শিশু চিরিরবন্দর থেকে উদ্ধার

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক