Monday , 13 October 2025 | [bangla_date]

শিক্ষকদের কর্ম বিরতি চললেও রাণীশংকৈল ডিগ্রি কলেজে চলছে পরীক্ষা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : বাংলাদেশ শিক্ষক পরিষদের ৩দফা দাবীতে সারাদেশে বে-সরকারি শিক্ষক ও কর্মচারীদের কর্ম বিরতি চললেও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজে সোমবার (১৩ অক্টোবর) সম্পন্ন হয়েছে ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা।
সরেজমিনে পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখাযায়,চলমান ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষায় ৪৬৭ জন অংশগ্রহন করেন। ৮ জন অনুপস্থিত রয়েছেন। প্রতিটি রুমে শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করছে এবং কর্মচারীরাও যথা সময়ে ঘন্টা বাজিয়ে পরীক্ষার্থীদের জানান দিচ্ছে।
কর্মবিরতিতে পরীক্ষা শিক্ষক কর্মচারীদের দায়িত্ব পালন এমন প্রশ্নের জবাবে পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য আহসানুল কবির বলেন, আজকে সারাদেশে এমপিওভ‚ক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কর্মবিরতি চলছে। এর মাঝেও আমাদের পরীক্ষা নিতে হচ্ছে। কারণ এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তাই।
পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ জাকির হোসেন এসময় কলেজে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে তিনি বলেন, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তাই আমরা পরীক্ষা নিচ্ছি এবং শিক্ষকরা দায়িত্ব পালন করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বাড়িতে ডেকে নির্যাতন করে ৪ মাসের অন্তঃসত্ত্বাকে হত্যার অভিযোগ শশুর, স্বামী ননদের বিরুদ্ধে

মাদক নয়, খেলাধূলাকে আপন করতে হবে যুবকদের -গোপাল এমপি

দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালকে সংস্কার করে একটি আধুনিক টার্মিনালে রুপান্তর করা হবে -সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

সাবেক এমপি মরহুম আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকীতে জেলা আওয়ামীলীগের শ্রদ্ধাঞ্জলি

পঞ্চগড় সদর বিএনপির সম্মেলন : সভাপতি দাউদ, সম্পাদক বাবু

দিনাজপুর ইনস্টিটিউটর প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী

মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

বীরগঞ্জে বিজয়ের মাসে জাতীয় পতাকা ফেরি করে বিক্রেতাদের ব্যবসা মন্দ

ইসকন মন্দিরের উদ্যোগে জন্মাষ্টমীর শোভাযাত্রায় বক্তারা অবক্ষয়মুক্ত ও অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়তে শ্রীকৃষ্ণের বাণী প্রচার করতে হবে

সংবাদ প্রকাশের পর রাণীশংকৈলের সেই মাদরাসায় ইউএনও-শিক্ষা কর্মকর্তা