Friday , 10 October 2025 | [bangla_date]

শিক্ষিকার বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বোদা (পঞ্চগড়) সংবাদদাতাঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে সহকারী শিক্ষিকা পপি আক্তারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) মির্জাপুর ইউনিয়নের ৪৫ নং যুগিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা বলেন, পপি আপার বদলির আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত তারা ক্লাস বর্জনসহ বিক্ষোভ অব্যাহত রাখবে। জানা যায়, গত ৮ অক্টোবর সহকারী শিক্ষিকা পপি আক্তারকে পঞ্চগড় সাদরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। স্কুলে ৬ জন শিক্ষক থাকার কথা রয়েছে কিন্তু বর্তমানে আছে ৪ জন। তন্মধ্যে ২ জন নিয়মিত এবং অপর ২ জন ডেপুটেশনে রয়েছে। শিক্ষকের শূন্য পদ পূরণ না করে উল্টো বদলির আদেশ শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটাবে। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, স্কুলে পপি ম্যাম না থাকলে আমাদের পড়াশোনা হবেনা। ম্যাম আমাদের স্কুল শুরুর পূর্বে এবং স্কুল ছুটির পরেও প্রাইভেট পড়ান বিনিময়ে কোন টাকা নেননা। স্কাউট বিষয়ে আগে আমরা কিছুই জানতাম না, ম্যাম আসার পরে আমরা স্কাউটিং শুরু করি এবং ইউনিয়ন ও উপজেলায় পুরস্কার প্রাপ্ত হয়েছি। অভিভাবক নিপারাণী বলেন, শিক্ষার্থী বান্ধব দায়িত্বশীল শিক্ষিকা পপি আক্তার নিজের সন্তানের মতো বাচ্চাদের দেখাশোনা করে তাই এই বদলির আদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানাই। প্রতিষ্ঠান প্রধান আনোয়ারা বেগম বলেন, সহকারী শিক্ষিকা পপি আক্তারকে বদলী করার কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা আন্দোলন করেছে। এবিষয়ে আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা মুঠোফোনে জানান, ‘চাকরি করলে বদলি হবে, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কথা শুনেছি। আন্দোলন অবরোধ সম্পর্কে তারা কি জানে সেটাও দেখবো।”

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রেমের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা ভারতীয় কিশোরীকে জেল হাজতে প্রেরণ

পীরগঞ্জে হিমু চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ মেম্বারের অনাস্থা

৫ আগষ্টের পর থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ ইউপি চেয়ারম্যান কার্যালয়ে অনুপস্থিত !

দিনাজপুরে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

চলমান আন্দোলন বাস্তবায়ন না করায় রাণীশংকৈলে বিএনপি সভাপতিকে অব্যহতি

কানে হেডফোন লাগিয়ে রেল লাইনে হাঁটছিলেন যুবক, ট্রেনের ধাক্কায় মৃত্যু

দিনাজপুরে মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুর বড়মাঠে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা ১৯ জুলাই