Wednesday , 1 October 2025 | [bangla_date]

সদরের উত্তর গোপালপুর দূর্গা পূজা মন্দির কমিটির উদ্যোগে মহানবমীতে ভোক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ

সদরের উত্তর গোপালপুর দূর্গা পূজা মন্দির কমিটির উদ্যোগে
মহানবমীতে ভোক্তবৃন্দের
মাঝে মহাপ্রসাদ বিতরণ
বুধবার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের অন্তর্গত উত্তর গোপালপুর শ্রী শ্রী দূর্গা পূজা মন্দির কমিটির আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারো মহানবমীতে ভক্তবৃন্দের মাঝে মায়ের ভোগ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে।
সকাল থেকে মহানবমীর পূজার্চনা, নবমীর পুষ্পাঞ্জলী ও মায়ের ভোগ ও মহাপ্রসাদ বিতরণ করতে গিয়ে উত্তর গোপালপুর দূর্গা পূজা মন্দির কমিটির সভাপতি অজিত অধিকারী, সাধারন সম্পাদক নির্মল রায়, সহ-সাধারন সম্পাদক মিহির কুমার রায় বলেন, প্রতি বছর নানা আয়োজনের মধ্য দিয়ে উত্তর গোপালপুরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর এখানে দুর-দুড়ান্ত থেকে ভক্তবৃন্দরা আসেন এবং তাদের মাঝে মায়ের মহাভোগ প্রসাদ বিতরণ করা হয়। সকাল থেকে নবমী পূজা পর্যন্ত চন্ডি পাঠ করেন শ্রী প্রসন্ন রায়। পূজারী হিসেবে সার্বিক তত্ত¡াবধানে ছিলেন শ্রী পরিমল রায়। নবমীর অঞ্জলী প্রদান অনুষ্ঠানে ও ভক্তদের মাঝে নর-নারায়ন সেবা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ননী গোপাল রায়, রাজেশ রায়, সাংগঠনিক সম্পাদক বিধান রায়, কোষাধ্যক্ষ আপন রায়, সদস্য পৃতম রায়, সচিন্দ্র নাথ রায়, বাবুল রায় ও বিপুল রায় সহ স্থানীয় পূজা কমিটির সদস্যবৃন্দ। সহ-সাধারন সম্পাদক মিহির কুমার রায় বলেন, আমরা প্রতি বছর এখানে চৈত্র সংক্রান্তির দিন চরক পূজার আয়োজন করে থাকি। এছাড়া রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি উপলক্ষ্যে অসহায়, দুঃস্থ্য নর-নারীদের মাঝে বস্ত্র বিতরণ করে আসছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় বুড়াখাঁপীরের মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

তরুণরাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

বোচাগঞ্জে শিশুদের ফ্রি চক্ষু কার্যক্রম শুরু

ঠাকুরগাঁওয়ে ভেলাজান আনছারিয়া ফাজিল মাদ্রাসা আদালতের নির্দেশ অমান্য করে নিয়োগ পরীক্ষা !

পঞ্চগড় আটোয়ারীতে কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ডের ঈদের উপহার এবং ফলজ গাছ বিতরণ

তেঁতুলিয়ায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গচিত্র পোস্ট করায় যুবদলের প্রতিবাদ

তেঁতুলিয়ায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গচিত্র পোস্ট করায় যুবদলের প্রতিবাদ

ঘোড়াঘাটে অটোরিকশা ও সিএনজির দখলে মহাসড়ক

দমদমা কালিগঞ্জ সামাজিক সংগঠনের নিরলস মানবিক যাত্রা

দমদমা কালিগঞ্জ সামাজিক সংগঠনের নিরলস মানবিক যাত্রা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে- দিনাজপুর-২ (বিরল-বোচগঞ্জ) আসনে জামানত হারালেন যারা