Tuesday , 7 October 2025 | [bangla_date]

সাপাহারে অ’জ্ঞাত এক বৃদ্ধের লা’শ উ’দ্ধার

প্রদীপ কুমার সাহা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলা সদর ইউনিয়নের লক্ষিপুর এলাকায় নির্জন আম বাগানের ভিতর থেকে ষাটোর্ধ এক অজ্ঞাত বৃদ্ধের লাশ পুলিশ উদ্ধার করেছে। এলাকাবাসীর সংবাদে মঙ্গলবার দুপুরে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এলাকাবাসি সূত্রে জানা গেছে ওই দিন দুপুরের দিকে এলাকার কতিপয় বালক লক্ষিপুর আমবাগানের ভিতরে অবস্থিত দরগা তলা নামক পুকুর পাড়ে ভেড়া ছাগল চড়াতে গিয়ে পুকুর পাড়ের নিচে আম বাগানের মধ্যে পেটের নাড়ীভুঁড়ি কাটা ষাটোর্ধ অজ্ঞাত ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা বাগান হতে বেরিয়ে এসে লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী বিষয়টি স্থানীয় থানা পুলিশকে সংবাদ দেয়। সাপাহার থানা পুলিশ অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত বৃদ্ধের কোন পরিচয় পাওয়া যায়নি। এব্যাপারে সাপাহার থানার ওসি (তদন্ত) আলিফ উদ্দীন জানান এখনও মরদেহটির কোন পরিচয় পাওয়া যায়নি তবে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো ও থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে দুই সন্তানকে হত্যার অভিযোগে বাবা আটক

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই পারে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে —————————-হুইপ ইকবালুর রহিম

রাণীশংকৈলে ইএসডি’র উদ্যোগে সাংবাদিক মত বিনিময় সভা

পীরগঞ্জে যুবলীগের শান্তি ও সম্প্রীতি’র মিছিল

যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দিনাজপুর সদরকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা সংক্রান্ত মতবিনিময় সভা

চিরিরবন্দরে বিদ্যুৎস্পর্শে ইজিবাইক চালকের মৃত্যু

চিরিরবন্দরে বিদ্যুৎস্পর্শে ইজিবাইক চালকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কমরেড শহীদ কম্পরাম সিংহের স্মৃতি কমপ্লেক্সটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আওয়ামী লীগের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

পীরগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত