Thursday , 30 October 2025 | [bangla_date]

সাড়ে ৩ শত বছরের ঐতিহ্যবাহী গোষ্ট পূজা ও মেলায় দর্শনার্থী ও পূণ্যার্থীদের ঢল

ধর্মীয় ভাবগাম্ভির্য ও যথাযোগ্য মর্যাদায় সাড়ে ৩ শত বছর ধরে চলে আসা সনাতন ধর্মালম্বীদের উৎসব দিনাজপুরে গোষ্ট পুজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে।
ভগবান শ্রী কৃষ্ণ ও রাধার আরাধনায় এ গোষ্ট পুজা ও মেলা। মেলায় সার্বক্ষনিক নিরাপত্তায় পুলিশসহ নিরাপত্তা কর্মীরা ছিলেন।
প্রতি বছরের মতো এবারও দিনাজপুর শহরের আনন্দসাগর শিবমন্দির প্রাঙ্গনে দিনব্যাপী হিন্দু ধর্মালম্বীদের পুরোনো গোষ্ট পূজা ও এ মেলায় হাজার হাজার দর্শনার্থী ও পূণ্যার্থীদের উপচেপড়া ভীড়।গোষ্ট মেলায় নাগরদোলা, খাদ্যপন্য-খেলনাসহ হরেক রকমের পন্যের দোকান ছাড়াও কাচাঁ সবজী, মাছেরও দোকান রয়েছে।
বুধবার সকালে দিনাজপুর রাজবাটীস্থ কালিয়াজিউ মন্দির থেকে রাধা-কৃষ্ণের মূর্তি নগ্ন পদব্রজে আনন্দসাগর এলাকায় শ্রী শ্রী গোষ্টধাম শিব মন্দিরের পার্শ্বে নিয়ে আসা হয়। সেখানে আলাদা করে রাধা কৃষ্ণ রেখে বাদ্য বাজনা নিয়ে পূজা ও ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয়। পূজা উপলক্ষ্যে বসে দিনব্যাপী এই মেলা।
পূজা ও মেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মপ্রাণ হাজার হাজার দর্শনার্থী ও পূণ্যার্থীরা আসেন এখানে। হিন্দু সম্প্রদায়ের মতে, বিশেষ এ দিনটিতে সকলের মঙ্গল কামনা করেছেন তারা।
ভক্তরা জানান, প্রচলিত আছে, গোষ্ট অষ্টমীর দিনে ভগবান শ্রী কৃষ্ণ কালিয়া নাগকে দমন করেছিল। এছাড়াও আশি^ন-কার্তিক মাসে অভাবের কারনে এ অঞ্চলের মানুষ বলে থাকেন গোষ্ঠ গেলে কষ্ঠ শেষ হয়ে যায়। কার্তিক মাসে নতুন ধান উঠে আর ঘরে ঘরে শুরু হয় নবান্ন উৎসব। ভক্তরা সকালেই তাদের পরিবার পরিজন নিয়ে এখানে আসেন। সারাদিন এখানে থেকে রান্না করে খায় এবং পুর্জা-অর্চনা করে সকলের মঙ্গল কামনা করেন।
পুজা উদযাপন পরিষদ দিনাজপুরের সাধারন সম্পাদক উত্তম রায় জানান, কালিপূজার পরের অষ্টমীকেই গোষ্ট অষ্টমী বলা হয়। এই দিনে রাধা-কৃষ্ণ প্রতিমাকে নিয়ে আসা হয়, আবার পূজা শেষে রাজবাড়ীতে প্রতিমাকে নিয়ে যাওয়া হয়।
রাজদোবেত্তর এস্টেট দিনাজপুরের এজেন্ট রঞ্জিত রায় জানায়, দিনাজপুর রাজবাটীস্থ কালিয়াজিউ মন্দির থেকে রাধা-কৃষ্ণ পালকিতে করে নিয়ে আনা হয়। সারাদিন এখানে থেকে আবার রাজবাটীস্থ কালিয়াজিউ মন্দিরে নেয়া হয়। সাড়ে তিনশ বছর ধরে মহারাজার চিরাচরিত এই প্রথা ও ধর্মীয় নিয়ম অনুযায়ী এই উৎসব পালিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে প্রয়াত খায়রুল আলমের স্মরণে দোয়া ও শোক সভা

বটতলী উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলের বার্ষিক তাবুবাস ও দীক্ষা 

বীরগঞ্জে এস.ডি.এফ এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গমাতা বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস -হুইপ ইকবালুর রহিম এমপি

বোদা উপজেলা যুব মহিলালীগের সভাপতি-পাপড়ি সম্পাদক-আইরিন নির্বাচিত

দিনাজপুরে জেলা বিএনপির উদ্যোগে বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক শাকিল আহমেদ সামনে নির্বাচন কোন নাশকতা ঘটনা না ঘটে

খানসামায় জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

দিনাজপুরে কম্বল বিতরণকালে সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ

শেখ হাসিনা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সচ্ছলতা সৃষ্টির প্রয়াস অব্যাহত রেখেছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি