Saturday , 4 October 2025 | [bangla_date]

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু, কমতে পারে কাঁচা মরিচের দাম

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু,  কমতে পারে কাঁচা মরিচের দাম

দুর্গাপূজা উপলক্ষে টানা ৮দিন ছুটি শেষে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে।
শনিবার দুপুর ১২টায় বন্দরের রাজস্ব কর্মকর্তা মো. নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
নিজাম উদ্দিন বলেন, দুর্গাপূজা উপলক্ষে উভয় দেশের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে গত ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ সকাল সাড়ে ১০টা থেকে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও বলেন, শনিবার দুপুর ১২টা পর্যন্ত ভারতীয় পণ্য বোঝাই ১৭টি ট্রাক এ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। একইভাবে দু’টি পণ্য বোঝাই ট্রাক ভারতে গেছে।
হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, গত ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় কাঁচা মরিচের দাম বেড়ে গেছে। আজ কার্যক্রম শুরু হওয়ায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানিকৃত ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। যথারীতি কাঁচা মরিচের ট্রাক খালাস করে আজ থেকেই বাজারে বিক্রি শুরু হয়ে যাবে। এতে মরিচের দাম স্বাভাবিক হবে বলে তিনি আশ্বাস্ত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঈদুল আযহায় ৬দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানী

পল্লীশ্রী’র “সালিশ প্রেক্ষিত: নারীর সুরক্ষায় গৃহীত আইন সমূহ ও বাস্তবতা” বিষয়ক গোল টেবিল আলোচনা

চিরিরবন্দরে ডা.আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ডাদেশ

খানসামায় পৃথক ঘটনায় দুই নারীসহ ও ট্রাক্টর চালকের লাশ উদ্ধার

বীরগঞ্জে সাংবাদিক আব্দুর রাজ্জাকের বড় ভাই ইন্তেকাল

জিয়া হার্ট ফাউন্ডেশনের লিকুইড মেডিকেল অক্সিজেন গ্যাস প্ল্যান্টের মাধ্যমে অক্সিজেন সরবরাহ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ভুল্লিতে সনাতন ধর্মাবলম্বী প্রতিবন্ধীদের মাঝে দূর্গা পূজার উপহার সামগ্রী বিতরন

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত সাইকেল আরোহী আলম হোসেন পরিবারের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ

বোচাগঞ্জে (ডেভিল হান্ট) পুলিশের বিশেষ অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনসহ ৬জন গ্রেফতার