Sunday , 26 October 2025 | [bangla_date]

৭ দিন পর আংশিক উৎপাদনে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র সাত দিন বন্ধ থাকার পর আবারও আংশিকভাবে উৎপাদনে ফিরেছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় বলে নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক।
তিনি জানান, বয়লারের পাইপ ফেটে যাওয়ার কারণে গত ১৯ অক্টোবর রাতে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে ১৬ অক্টোবর বন্ধ হয়েছিল ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিট। ফলে পুরো ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি অচল হয়ে পড়ে। দীর্ঘ সাত দিনের মেরামত শেষে এখন কেন্দ্রটি প্রথম ইউনিটের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে।
প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, দুপুর ১২টার দিকে বয়লারে ফায়ারিং করা হয়। এরপর সফলভাবে উৎপাদন শুরু হয় এবং দুপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ চলছে। তিনি জানান, বর্তমানে প্রথম ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। প্রতিদিন এ ইউনিট সচল রাখতে ৮০০ থেকে ৯০০ টন কয়লা প্রয়োজন হবে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট তিনটি ইউনিটের মধ্যে দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে যান্ত্রিক ত্রæটির কারণে বন্ধ রয়েছে। তৃতীয় ইউনিটেও মেরামতের কাজ চলছে এবং শিগগিরই তা উৎপাদনে ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কবি ইয়াসমিন আরা রানু’র প্রথম কাব্যগ্রন্থ “ভালোবাসা জোছনায় টেরাকোটা রাত”এর মোড়ক উন্মোচন

পীরগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেপ্তার -২

ফলদ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক নিজের জন্য নয়-সুন্দর পৃথিবীর জন্য আমরা সবাই অন্তত একটা করে গাছ লাগাই

বোচাগঞ্জে শিশুদের ফ্রি চক্ষু কার্যক্রম শুরু

বহিষ্কৃত ইডেন ছাত্রলীগের ৭ ছাত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

রাসেল হত্যাকান্ড একটি জঘন্য নজির-এমপি গোপাল

বাজারে কয়েক দিনের ব্যবধানে নতুন আলুর দাম কমেছে ৬০টাকা

বিরামপুরে ট্রাকের ধা-ক্কায় সাইকেল আরোহী নি*হত

শ্রী শ্রী কৃষ্ণ কালী মন্দির উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন চেম্বারের পরিচালক

বীরগঞ্জে আইন-প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন