Tuesday , 18 November 2025 | [bangla_date]

আটোয়ারীতে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত

মনোজ রায় হিরু, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় পঞ্চগড়ের আটোয়ারীতে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, আটোয়ারীর আয়োজনে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে পরিষদ মিলনায়তনে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) মোঃ রবিউল ইসলাম। উপজেলা পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ ইমরান আলী’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মোঃ আবুল কালাম আজাদ এবং জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল ইসলাম সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ। উপজেলার মোট ৭৫ জন কৃষক আধুনিক ও প্রযুক্তিনির্ভর এই প্রশিক্ষণের সুযোগ পান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে পচা-বাসী ও অস্বাস্থ্যকর খাবার রাখায় মুকবুল হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

কাহারোলে ভোক্তা অধিকার আইন  ২০০৯ অবহিতকরণ সভা

কাহারোলে ভোক্তা অধিকার আইন ২০০৯ অবহিতকরণ সভা

বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পীরগঞ্জে অটো চার্জারের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাণীশংকৈল হাসপাতালে জামাইয়ের লাশ ফেলে পালালেন শুশুরবাড়ির লোকজন..

দিনাজপুরে বট-পাকুড়ের ব্যতিক্রমী বিয়ে

তথ্য অধিকার দ্বন্দ্ব নিরসনে এৈ-মাসিক সংলাপ

বীরগঞ্জ বিএনপির বিক্ষোভ ও সমাবেশে পুলিশের বাঁধা

হরিপুরে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হলো শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা চেয়ারম্যানের পরিদর্শন

বীরগঞ্জে ৪ হাত পা বিশিষ্ট শিশু মুবাশ্বির আর নেই,