Friday , 7 November 2025 | [bangla_date]

আমি তোমাকে ছাড়া আর কোন নারীকে স্পর্শ করিনি- সুইসাইট নোট লেখে রাণীশংকৈলে স্বামীর আত্মহত্যা

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ”আমার সন্তানদের দেখে রেখো, আমি সত্যি তোমাকে অনেক ভালবাসতাম। আমি অপরাধী বটে কিন্তু তুমি যে অপবাদ দিয়েছো আমি নাকি চরিত্রহীন, বিশ^াস কর আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে ছাড়া আর কোর নারীকে স্পর্ষ করিনি- সুইসাইট নোট লেখে,ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্ত্রী’র সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের আতœহত্যা করেন।
শুক্রবার (৭নভেম্বর) সন্ধায় পৌরশহরের শান্তিপুর এলাকায় জাকের পাটির ঠাকুরগাঁও জেলা ছাত্র ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনের এমপি প্রার্থী বেলায়েত হোসেন লিটনের বোনের বাড়িতে থেকে তরিকুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তরিকুলের সিরাজগঞ্জ সদর উপজেলার দত্ত বাড়ি এলাকার দুলাল হোসেনের ছেলে। ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কোম্পানির চাকুরীর সুবাদে তরিকুল স্ব-স্ত্রীক শান্তিপুরে ভাড়া বাড়িতে থাকতো।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন স্ত্রীর সন্দেহের জের ধরে তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। এ ঘটনায় সন্ধায় তরিকুল স্ত্রীর উপর অভিমান করে বাড়ির সবার অজান্তে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। প্্রতিবেশিরা জানতে পেরে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরিকুলের ঝুলন্ত মরদেহ ও একটি সুইসাইট নোট উদ্ধার করে ।
এসময় তরিকুলের স্ত্রী আশা বেগম তার ভাইয়ের সাথে কান্না জনিত কন্ঠে বলেন, এটা সে কি কাজ করলো এর আগে তাকে জুতো দিয়ে পিটিয়েছি তার পরেও সে এমন কাজ করেনি। আজতো শুধু ঝগড়া করেছি এজন্য সে এমন কাজ করতে পারলো!
এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আরশেদুল মুঠোফোনে বলেন, লাশের সুরতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে মূলার কেজি পাঁচ টাকা !

ফুলবাড়ীতে নিয়ন্ত্রন হারিয়ে আটো রিক্সা শপিংকপ্লেক্সে ঢুকে আহত দুই

ফুলবাড়ী প্রেসক্লাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয়কে বিদায় ও বরণ

রাণীশংকৈলে দিনের আলোতে নতুন কৌশলে বাড়ছে চুরি

পীরগঞ্জে জাতির পিতার জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা

রাণীশংকৈলে চাঞ্চল্যকর আসাদুল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার!

আটোয়ারীতে টিসিবি পণ্যের সাথে এবার যুক্ত হয়েছে চাল

রাণীশংকৈল থানার এসএম জাহিদ ইকবাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত !

রাণীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা মুজিব গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের পুরুস্কার বিতরণ

তালাক দেওয়ায় স্ত্রীর নাক  কেটে দিলেন স্বামী

তালাক দেওয়ায় স্ত্রীর নাক কেটে দিলেন স্বামী