Tuesday , 18 November 2025 | [bangla_date]

উপজেলা দিবস উদযাপন অনুষ্ঠানে বিরল ইউএনও অবক্ষয়মুক্ত সমাজ গড়তে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই

বিরল উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিৎ সাহা বলেছেন, অবক্ষয়মুক্ত সমাজ গড়তে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শুধু শরীরকে সুস্থ্যই রাখে না মেধারও বিকাশ ঘটায়। মোবাইল ফোনের সঠিক ব্যবহার করার জন্য সন্তানদের সচেতন করতে হবে। গুরুজনদের সম্মান করতে হবে এবং এব্যাপারে তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।
১৮ নভেম্বর মঙ্গলবার বিরল উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের অন্তর্গত ধর্মপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ঢাকা’র ও বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র আয়োজনে “সমৃদ্ধি কর্মসূচী’র আওতায় উপজেলা দিবস উদযাপন উপলক্ষ্যে বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সমৃদ্ধি উন্নয়ন মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। পল্লীশ্রী’র প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মোস্তফা কামাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরী, জগতপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান, দিনাজপুর মেডিকেল কলেজের চিকিৎসক প্রভাষক ডাঃ মোস্তাজ আফরিন সিলভী, এলাকার সমাজসেবক আলহাজ্ব শফিকুল আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজ্জামেল হক। স্বাগত বক্তব্য রাখেন পল্লীশ্রী’র উপজেলা সমন্বয়কারী মোঃ রেজাউল করিম রেজা। প্রধান অতিথি বিরল উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রæজিৎ সাহা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সভার শুরুতে তিনি সমৃদ্ধি উন্নয়ন মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে খনগাঁও ইউনিয়ন ছাত্রলীগের ইফতার বিতরণ

পল্লীশ্রী’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প

বালিয়াডাঙ্গীতে ভোট গ্রহণ শেষে কেন্দ্রে সংর্ঘষে পুলিশসহ আহত ১৫ জন

পীরগঞ্জে বীর নিবাসের উদ্বোধন

বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের ১৯৭১সালের যুদ্ধরত অবস্হায় বেঁচে থাকার ইতিহাস..

আটোয়ারীর ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশমেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

লালমনিরহাট জেলায় ট্রাক চাপায় দুই পুলিশ সদস্য নিহত।

ফিলিস্তিনির উপর হামলা এবং নিরীহ মানুষকে নির্বিচার হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

বোচাগঞ্জ শিক্ষক কর্মচারী কো অপরেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচনে আনোয়ার চেয়ারম্যান ও শরিফুল সম্পাদক

রাণীশংকৈল পৌর নির্বাচন ১৪ ফ্রেরুয়ারী- নির্বাচনী সকল প্রস্তুতি সর্ম্পূণ !