Sunday , 30 November 2025 | [bangla_date]

খানসামায় শিল্পকলা কেন্দ্রের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা শিল্পকলা কেন্দ্রের অস্থায়ী কার্যালয় শুভ উদ্বোধন হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক মো. কামরুজ্জামান সরকার।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।
জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে উপজেলা শিল্পকলা একাডেমির নিজস্ব কোনো ভবন ছিল না। এ কারণে উপজেলা পরিষদের পরিত্যক্ত একটি ভবন সংস্কার করে সংস্কৃতি চর্চার জন্য অস্থায়ী ভিত্তিতে শিল্পকলা একাডেমির এই ভবন চালু করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, “সংস্কৃতি হলো একটি জাতির পরিচয় বহনকারী শক্ত ভিত্তি। খানসামার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে এই অস্থায়ী কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে স্থানীয় শিল্পীরা নিয়মিত অনুশীলন, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।”

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশু জোনায়েদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ওভারেই হ্যাটট্রিক ব্রেসওয়েলের

জাতীয় চা দিবস আজ সবুজ পাতার দাম না পেয়ে চা বাগান কেটে ফেলছেন চাষিরা \ উত্তরের চা শিল্প কি ধ্বংসের দ্বারপ্রান্তে?

পরীক্ষা দিতে না পারায় গ্যাস ট্যাবলেট খেয়ে পরীক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী চোরাকারবারী ইয়াবাসহ গ্রেফতার

খানসামায় ৯ দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা

হাবিপ্রবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রæপে হামলার ঘটনায় দিনাজপুরে প্রতিবাদ সমাবেশ

পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি

পীরগঞ্জে আরডিআরএস’র সহযোগিতায় ছাগল বিতরণ।