Sunday , 16 November 2025 | [bangla_date]

দিনাজপুরে কোদাল ও বাউকা হাতে নিয়ে কৃষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সার কালোবাজারে বিক্রি ও পাচারের প্রতিবাদে এবং জড়িত ডিলারের লাইসেন্স বাতিল ও বিচার দাবি
দিনাজপুরে কোদাল ও বাউকা হাতে নিয়ে
কৃষকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
কৃষকের সার কালোবাজারে বিক্রি ও পাচারের প্রতিবাদে এবং জড়িত ডিলারের বিএডিসি লাইসেন্স বাতিল ও বিচারের দাবিতে হাতে কোদাল ও বাউকা হাতে নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কৃষকরা।
রোববার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের কৃষকরা এই কর্মসূচী পালন করেন। পরে তারা দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, শেখপুরা ইউনিয়নের অর্ন্তগত মাস্তান বাজার এলাকার বিএডিসি সার ডিলার মেসার্স আমেনা ট্রেডার্সের সত্বাধিকারী আবেদুল ইসলাম দীর্ঘদিন ধরেই কৃষকদের সার না দিয়ে কালো বাজারে বিক্রি করে আসছেন। তিনি এই এলাকার জন্য বরাদ্দকৃত সার বিভিন্ন স্থানে পাচার করেন এবং বিক্রি করেন। তার কাছে যাওয়া হলে সার দিতে গরিমসি করেন এবং সার নাই বলে জানিয়ে দেন। ডিলারের এমন কার্যকলাপের কারণে প্রকৃত কৃষকরা সার পাচ্ছেন না এবং তাদের সমস্যা হচ্ছে ও উৎপাদন খরচ বাড়ছে।
কৃষকদের সাথে প্রতারনা, বরাদ্দকৃত সার কালোবাজারী ও পাচার করার জন্য বিএডিসির সার ডিলার মেসার্স আমেনা ট্রেডার্সের নামে লাইসেন্স বাতিল এবং জড়িত সত্বাধিকারী আবেদুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে বিচার করার দাবি জানান তারা।
কর্মসূচীতে কৃষক সামিদুল ইসলাম, হুসেন আলী, ফজলু রহমান, আবুল হামিদ, শহিদুল ইসলাম, সাঈদ ইসলাম, ওমর ফারুক তালুকদার, আজগার আলী,গোলাব রব্বানীসহ শতাধিক কৃষক অংশগ্রহন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দিনাজপুরে সাংবাদিক সমাজের মানববন্ধন

বোচাগঞ্জে তারুণ্যো উৎসব উদযাপন উপলক্ষে র‌্যালী করেছে উপজেলা প্রশাসন

তেল সহ বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের উদাসীনতা ও চরম ব্যর্থতাই দায়ী বক্তব্যে বললেন– মির্জা ফখরুল

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় আ.লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

সামনে আমাদের চতুর্থ শিল্প বিপ্লব – প্রস্তুতি গ্রহন করতে হবে- -ঠাকুরগাঁওয়ে বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার

বীরগঞ্জে ঢেপা নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন

১০ মাসে হিলি স্থলবন্দরে রাজস্ব ঘাটতি ৪৬ কোটি ৭৬ লাখ টাকা

দিনাজপুরে চালের বাজারে নেই সরকারি নির্দেশনা মানার বালাই!

রানীশংকৈলে পুড়িয়ে ফেলা হল নিষিদ্ধ কারেন্ট জাল

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান