Wednesday , 19 November 2025 | [bangla_date]

পঞ্চগড়ের ঐতিহ্যবাহী আটোয়ারী আলোয়াখোয়া রাশ মেলার শুভ উদ্বোধন ২০ নভেম্বর

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড় জেলার সকল শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাহায্যার্থে প্রতিবছরের ন্যায় এবারেও মাস ব্যাপী ঐতিহ্যবাহী আটোয়ারী আলোয়াখোয়া রাশ মেলার শুভ উদ্বোধন হচ্ছে ২০ নভেম্বর সন্ধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আটোয়ারী আলোয়াখোয়া রাস মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষনা করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে উপজেলার মির্জা গোলাম হাফিজ কলেজ মাঠে অনুষ্ঠিতব্য মেলার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, পুলিশ সুপার পঞ্চগড়। উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আটোয়ারী আলোয়াখোয়া রাস মেলা উদযাপন কমিটি-২০২৫ এর নির্বাচিত সস্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান। প্রধান অতিথি কর্তৃক মেলার শুভ উদ্বোধন ঘোষনার পর পরই শুরু হবে বর্নাঢ্য আতশঁবাজী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এবার দেশ বরেণ্য সঙ্গীত শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। সাংস্কৃতিক পরিবেশনায় মূল আকর্ষনে থাকছে ক্লোজআপ ওয়ান চ্যাম্পিয়ন তারকা নোলক বাবু, খ্যাতিমান সংগীত শিল্পী লতা রহমান ও চ্যানেল আই সেরা কণ্ঠ শিল্পী মেঘ মুন্না সহ স্থানীয় শিল্পীবৃন্দ। উল্লেখ্য, মেলায় বরাবরের ন্যায় গরু-মহিষ, ঘোড়া, আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়-বিক্রয়ের পাশাপাশি থাকবে সুস্থ চিত্তবিনোদনের ব্যবস্থা। মেলায় সকলকে আসার আমন্ত্রন জানিয়েছেন সম্পাদক মোঃ শাহাজাহান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ১৭জুনের রিপোর্টে নতুন করে করোনায় ১৭ জন আক্রান্ত

নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পসহ মনোনয়ন পেলেন যারা

ঠাকুরগাঁওয়ে সংগ্রামে নারী শেফালি দাস ছেঁড়া জুতা সেলাই করে সংসার চালায় !

দিনাজপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

পঞ্চগড় প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি মোশাররফ, সাধারণ সম্পাদক হায়দার

বীরগঞ্জে কৃষি মন্ত্রীকে ফুলেল শুভেচছা ও কৃষকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করে জাতীয় যুব শ্রমিকলীগের নেতৃবৃন্দ

হিলিতে কমেছে ডিমের দাম

হরিপুরে ম্যানেজিং কমিটির সভাপতি হলেন বেল্লাল উদ্দীন

দিনাজপুরের সীমান্তে বিএসএফের  গুলিতে যুবক নিহত

দিনাজপুরের সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

অদক্ষ কম্পিউটার অপারেটর এর কারণে পাসপোর্টে ভুল, দেখা হলো না মায়ের লাশ।