Monday , 10 November 2025 | [bangla_date]

পঞ্চগড়ে গণশুনানিতে দুদক কমিশনার আজিজী দেশের সরকার প্রধান থেকে বিচার প্রধান, খতিব থেকে পুরোহিত দুর্নীতিতে রসগোল্লার মতো ডুবে ছিল

পঞ্চগড় প্রতিনিধি
দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী বলেছেন, দেশের সরকার প্রধান থেকে শুরু করে বিচার প্রধান, বাইতুল মোকাররমের খতিব থেকে শুরু করে ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত দুর্নীতিতে রসগোল্লার মতো ডুবে ছিল। আপনাদের যুবক সন্তানেরা জীবন বাজি রেখে পথে নেমেছিল এবং অন্যায়ের প্রতিকার করেছে। এতো দুর্নীতির অভিযোগ এসেছে যে এখন আমরা সন্ধ্যার আগে বাড়ি ফিরতে পারি না। তিনি গতকাল রোববার সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে দিনভর গণশুনানি আয়োজনে এ কথা বলেন।
তিনি আরও বলেন, একটা দুর্ঘটনা ঘটে গেছে এটাকে সারানোর চাইতে দুর্নীতি যেন আর কেউ না করে, কোন কর্মচারী যেন দুর্নীতি করার দুঃসাহস না দেখায় সেই ব্যবস্থা নেয়া দরকার। সেবা গ্রহিতাগণ একটু পেছন থেকে আর্থিক সুবিধা দেয়ার প্রলোভন না দেন। যারা সেবা গ্রহণ করবার জন্য গিয়েছি তাদেরকে অন্তত ওই নীতিবোধ থাকতে হবে যে আমি অন্যের অধিকার ক্ষুন্ন করছি বাড়তি কিছু দিয়ে। তাতে দুটো অপকার হচ্ছে। যার প্রাপ্যতা ছিলো তাকে বঞ্চিত করলাম। আর যে মানুষটি এই সেবা দেয়ার জন্য নিয়োজিত তার ঈমানটাকে নিলামে তুলে দিলাম। তিনি বলেন, আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী আমাদেরকেও সংবরণ করতে হবে। সেবা গ্রহিতাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। আমরাটা এটি ভুলে যাই। কখনো কখনো মাথায় কারো হাত থাকলে আমরা লাইনচ্যুত হই। হতে পারেন তিনি বড় ভাই, রাজনীতিবিদ বা আর কেউ। কিন্তু আমাদের ভুলে যাওয়া উচিত না ওই বড় ভাই একদিন হাত সরিয়ে নিবেন বা তিনিই একদিন থাকবেন না। অল্প কিছুদিন আগে এমন ঘটনা ঘটে গেছে। এর বড় সাক্ষী আপনার। তাই দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
গণশুনানিতে অন্যদের মধ্যে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. খালেদ তৌহিদ পুলকসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গণশুনানিতে সরকারি বেসরকারি ৪২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৮১টি অভিযোগ জমা হয়েছিল। তার মধ্য ১১৮টির শুনানি অনুষ্ঠিত হয়। যার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অভিযোগ নিষ্পত্তিও করা হয়। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও ওই গণশুনানির আয়োজন করে। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা

করোনায় একদিনে আরও ২৩৭ জনের মৃত্যু

বীরগঞ্জে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে ডলার প্রতারক চক্রের ২ সদস্য আটক

অবশেষে রাণীশংকৈল উপজেলা আ.লীগ জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন

ঠাকুরগাঁওয়ের শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক লীগ

পঞ্চগড়ে পাথরাজ বাঁধ সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা শীর্ষক দুইদিনের প্রশিক্ষণ কর্মসূচি

ঘোড়াঘাটে জনতার লাঠি মিছিল কথিত পীরের মাজার ভাংচুর-অগ্নিসংযোগ

দিনাজপুর বেসরকারী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথগ্রহণ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বীরগঞ্জে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

বিরলে ট্রাক্টরের চাপায় মহিলার মৃত্যু, আহত-৪