Friday , 14 November 2025 | [bangla_date]

পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। শুক্রবার সকালে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে পীরগঞ্জ ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতাল থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে পীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহরে পূর্ব চৌরাস্তায় মিলিত হয়। সেখানে পথসভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভুমি) এন এম ইসফাকুল কবীর, পীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, সহ সভাপতি ও সাবেক উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশীদ, কার্য নির্বাহী সদস্য ও ডায়াবেটিস সমিতির আজীবন সদস্য রুহুল আমীন, ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য ইলিয়াস আলী, মোকাদ্দেস হায়াত মিলন প্রমূখ। র‌্যালী এবং পথ সভায় সরকারী কর্মকর্তা, শিক্ষক, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও ডায়াবেটিস হাসপাতালের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, ডায়াবেটিক সমিতির সদস্যবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। পরে পীরগঞ্জ ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতালে আলোচনা সভা হয়। পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সহ সভাপতি বাবলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ ছাড়াও সমিতির আজীবন সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা, বকুল আলম প্রমূখ।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাঈদীর মৃত্যুতে শোক: পীরগঞ্জে ৩ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

দিনাজপুরে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী,

৯ দফা দাবিতে বীরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ

হরিপুরে বিএনপি’র বর্ধিত সভা

পীরগঞ্জে সাংবাদিক রাজার স্বরণে সড়ক নাম করণের দাবীতে স্বারক লিপি

ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহন করতে পারবে – রমেশ চন্দ্র সেন এমপি

দিনাজপুরের তাপমাত্রা ১১ ডিগ্রি পৌষের শেষে চোখ রাঙাচ্ছে শীত

জেলা প্রশাসন দিলেন শীতবস্ত্র ।। রিটানিং অফিসার করলেন রাণীশংকৈল পৌর মেয়রের কক্ষ সিলগালা

দিনাজপুরে ওএমএস কর্মসুচির চাল ও আটা খোলা বাজারে বিক্রি শুরু

কাহারোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিবাদ মিছিল