Monday , 10 November 2025 | [bangla_date]

পীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি পরিবারের সবকিছু পড়ে গেছে

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বড় গড়গাঁও গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি পরিবারের ১৯ টি ঘরের আসবাবপত্র, কাপড়, খাদ্যশস্য সহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার দুপুরে উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের বড় গরগাও দীনেশ মেম্বারের বাড়ির পাশে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এতে প্রায় ১৫ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায় তারা সবাই দুপুরে ফসলের মাঠে কাজ করতে গেছিল,আগুনের খবর পেয়ে দ্রুত ছুটে এসে দেখে সব পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

অত্র এলাকার ইউপি সদস্য দীনেশচন্দ্র রায় জানান অগ্নিকাণ্ডে দিননাথ রায়ের ৪টি ঘর, সবুজ চন্দ্র রায়ের ৩টি ঘর, সুধীরচন্দ্র রায়ের ৩টি ঘর, বিধানচন্দ্র রায়ের ৪টি ঘর, রমেশ চন্দ্র রায়ের ২টি ঘর, রমনীকান্ত রায়ের ১টি ও কালী মোহন রায়ের ২টি ঘর সহ চাল ডাল, আসবাবপত্র কাপড়-চোপড় নগদ অর্থসহ সবকিছু পুড়ে গেছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম ও পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। পরবর্তীতে প্রতিটি পরিবারকে নগদ ছয় হাজার টাকা ও ২বান্ডিল ঢেউটিন প্রদান করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান -মনোরঞ্জন শীল গোপাল এমপি

২৫ জানুয়ারি কর্মী সম্মেলন বীরগঞ্জে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে এ দেশ হবে উন্নত দেশ -হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)-এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন মোস্তফা কামাল সভাপতি ও আব্দুস সালাম সাধারণ সম্পাদক নির্বাচিত

দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক গ্রেফতার

দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে মহাসড়ক আইন-২০২১ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

রাণীশংকৈল পৌর শহরের কুলিক নদীর ব্রিজের দু’পাশ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

ঈদ-উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন-মুহা. সাদেক কুরাইশী

পঞ্চগড়ে এক টাকা মোহরানায় বিয়ে করে রেকর্ড সৃষ্টি করলেন এক গণমাধ্যমকর্মী !

দিনাজপুরের আনন্দ সাগরে সাড়ে ৩ শত বছরের ঐতিহ্যবাহী গোষ্ট পূজা ও মেলায় দর্শনার্থী ও পূণ্যার্থীদের ঢল