Friday , 7 November 2025 | [bangla_date]

বীরগঞ্জে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত

দিনাজপুরের বীরগঞ্জে উচ্ছ¡াস-উদ্দীপনার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি।
৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাতে জাতীয় পতাকা ও দলীয় ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হয় বীরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ মাঠে। বেলা ১১টায় বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা বীরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
পৌর বিএনপির সাধারন সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা’র সভাপতিত্বে বীরগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব ধানের শীষ প্রতিকের ঘোসনাকৃত প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।
এসময় তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনটি জাতির স্বাধীনতা, ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল এর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির নেতা মশিউর রহমান, আব্দুল কাদের, মমতাজুল করিম সাজু, জাকির হোসেন, সিদ্দিক হোসেন, আরিফ মাসুম পল্লব, যুবদল তানভির চৌধুরী, জেলা কৃষক দল যুগ্ম আহŸায়ক মোঃ লাইছুর রহমান লিপু, উপজেলা কৃষক দল সভাপতি ফজলে আলম শাহিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঈদুল ফিতরে ৮ দিন বন্ধ থাকছে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানীর কার্যক্রম

মাছরাঙ্গা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের কারিগর শিক্ষার্থীরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে

গাছ অনিয়মতান্ত্রিকভাবে বিক্রির সময় ধরা খেলেন জেলা ভেটেরিনারি অফিসার

পীরগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

পীরগঞ্জ বণিক সরকরি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া

অতিথি পাখিদের কলরবে মুখরিত সরকার পুকুর

বীরগঞ্জ থানার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

হরিপুরে সরকারি ঘর পাচ্ছেন আরও ৪শ ভূমিহীন ও গৃহহীন পরিবার