Monday , 10 November 2025 | [bangla_date]

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি সেলফ রিভিউ ২ দিনের কর্মশালা অনুষ্ঠিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি.
দিনাজপুরের বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “প্রোগ্রাম কোয়ালিটি সেলফ রিভিউ কর্মশালা”
(Program Quality Self Review Workshop) অনুষ্ঠিত হয়েছে।

৯-১০ নভেম্বর দুই দিন ব্যাপী এ কর্মশালা বেইস মিতালী ট্রেনিং সেন্টারে পরিচালিত হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মো: তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার নিবেদিতা দাস , নীলফামারী এরিয়া অফিসের প্রোগ্রাম কো-অর্ডিনেশন সিনিয়র ম্যানেজার, বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার রবার্ট কোমল সরকারসহ অন্যান্য কর্মকর্তা, ভিডিসি সদস্য, শিশু ফোরাম, নিবন্ধিত শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু প্রতিবন্ধী শিশু, স্থানীয় ও সরকারি প্রতিনিধি, ধর্মীয় নেতা, কমিউনিটি পিতামাতা এবং এনজিও প্রতিনিধি।

কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত বিনিনয় করেন এবং ওয়ার্ল্ড ভিশনের চলমান উন্নয়ন কার্যক্রমের মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

বক্তারা বলেন, এই ধরনের কর্মশালা অংশীদারদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করে, যা প্রকল্প বাস্তবায়নের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে বীরগঞ্জ এলাকায় শিশু সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, ও জীবনমান উন্নয়নে কাজ করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, দিনাজপুরের উদ্যোগে ’স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে নির্বাচনি প্রতীক বরাদ্দ !

বীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ থানায় মামলা

পঞ্চগড়ে প্রবীণদের নিয়ে দুইদিনের প্রশিক্ষণ শুরু

চিরিরবন্দরে চুরির দায়ে যুবকের জেল

চিরিরবন্দরে চুরির দায়ে যুবকের জেল

প্রাথমিক বিদ্যালয়গুলোকে আধুনিকায়ন করে ডিজিটাল শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে- ঠাকুরগাঁওয়ে প্রতিমন্ত্রী জাকির হোসেন

বাংলাবান্ধায় স্থলবন্দরে সকালে লোড-আনলোড বন্ধ রেখে শ্রমিকদের কর্মবিরতি, দুপুরে সমঝোতা

কৃষক দলের কেন্দ্রিয় নেতার মুক্তির দাবীতে আটোয়ারীতে বিক্ষোভ মিছিল

মহানন্দায় পাথর উত্তোলনের দাবি শ্রমিকদের অবস্থান কর্মসূচি

মাংসের স্বাদ নিতে ছাট মাংসই ভরসা তাদের