Friday , 14 November 2025 | [bangla_date]

যাত্রীসেবায় স্পেশাল গেটলক বাস সার্ভিস চালু করা হবে — নম্র চৌধুরী

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার প্রতিটি উপজেলায় পূর্ণাঙ্গভাবে বাস চলাচল নিশ্চিত করার লক্ষ্যে রাণীশংকৈল ডিগ্রি কলেজ কনফারেন্স রুমে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাস মালিক শামসুল আরেফিনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা বাস মালিক সমিতির সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোকলেসুর রহমান, জেলা রাজ-৮৮ শ্রমিক ইউনিয়নের সভাপতি দানেশ আলী, জেলা বাস মালিক সমিতির সম্পাদক মাহবুবুর রহমান বাবু, বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার,প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলী,মটর মালিক সমিতির দপ্তর সম্পাদক নির্ণয় চৌধুরী, যুবদল নেতা আব্দুল মোমিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,গণঅধিকার পরিষদের সম্পাদক আবু জাফর, শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক, রাজ-৮৮ সাবেক সভাপতি শামসুল হক প্রমুখ।
এসময় বাস মালিক সমিতির সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী বলেন, জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যাত্রীসেবার মান বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে অভ্যন্তরীন রুটে বাস চলাচল অত্যাবশক। আগামী ১৭ তারিখে থেকে মিনি বাস চলাচল পুরো দমে শুরু হবে। পাশাপাশি যাত্রীসেবায় “স্পেশাল গেটলক বাস সার্ভিস” চালু করা হবে । যারা অফিস করেন তাদের জন্য সকাল টাইমে গেটলক গাড়ি দেওয়া হবে মানুষ যেন সময় মতো অফিস করতে পারে । তিনি আরো বলেন,আপনাদের সকলের সহযোগিতায় অবশ্যই পাগলু এবং সিএনজির থেকে ভাড়া কম নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভুটানের প্রতি চিনা দৃষ্টিভঙ্গির ছলনা

বোচাগঞ্জে আদিবাসী মেলা অনুষ্ঠিত

দিনাজপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরসহ বিভিন্ন সংগঠনের মে দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আমের রহস্য অজানাই থেকে গেল -তদন্ত কমিটি

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট নারীর মৃত্যু

বীরগঞ্জে এপি আলোকিত শিশু ফোরামের উদ্যোগে ৪ দিনব্যাপী জনসচেতনতা কার্যক্রম

রাণীশংকৈলে বিএনপি নেতার বিরুদ্ধে রাজনৈতিক মামলা- প্রতিবাদে সংবাদ সম্মেলন

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বীরগঞ্জে খামারিরা ব্যস্ত সময় পার করছেন

হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর’র সাথে প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক, এমপি এর সন্তানদের সৌজন্য সাক্ষাৎ ও হল পরিদর্শন

বছরে ১০ হাজারের অধিক নারী মারা যায় পীরগঞ্জে জরায়মুখু ক্যান্সার প্রতিরোধে সেমিনার