Wednesday , 12 November 2025 | [bangla_date]

হাকিমপুরে ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

ক্রীড়া শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট আগত রিকাবী ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার রিকাবী হাইস্কুল মাঠে মনোরম পরিবেশে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ও জাতীয়তাবাদি দলের আয়োজনে আলিহাট আগত রিকাবী ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে বিকেলের পরে থেকে প্রত্যন্ত গ্রামের এই মাঠে ফুটবল প্রেমীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। পরে বিকেল সাড়ে চারটায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন উক্ত টুর্নামেন্টের সভাপতি ও ছাত্রশিবির নেতা জহুরুল ইসলাম।
এসময় উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী,
টুর্নামেন্টের সভাপতি জহুরুল ইসলাম বলেন, সমাজের তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে এবং মোবাইল আসক্তি থেকে দূরে সড়ে রাখতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
ডাবল গরু ফুটবল টুর্নামেন্টে আটটি দল অংশ গ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় পাঁচবিবি খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম মায়ের দোয়া উচাই দল অংশ গ্রহণ করে।
খেলার নির্ধারিত সময়ে পাঁচবিবি খেলোয়াড় কল্যাণ সমিতি ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে একটি গরু ও রানার্সআপ দলের হাতে একটি গরু তুলে দেন অতিথি বৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় আত্রাই নদী পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন না করার দাবীতে মানববন্ধন

পঞ্চগড়ে বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা অর্জনে করণীয় বিষয়ক ওরিয়েন্টেশ

পীরগঞ্জে চিত্রাংকন প্রতিযোগীতা

আটোয়ারীতে জাতীয় যুব দিবস উদযাপন

বিয়েপাগল ভেন্ডারী আটক ঠাকুরগাঁওয়ে বিয়ের পর যৌতুকের টাকা গ্রহন করে তালাক দেওয়ার যার নেশা !

বালিয়াডাঙ্গীতে ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ২০টি গ্রাম, নারী-শিশুসহ ৩ জনের মৃত্যু

সেতাবগঞ্জে ব্যস্ত সড়কে ভেড়ার পাল প্রতি নিয়ত ঘটছে দুর্ঘটনা

তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তের ভূট্টা ক্ষেতে ভারতীয় দুই বন্য হাতি : দেখতে হাজারো মানুষের ভীর : আতংকে এলাকাবাসী

কাহারোলে গভীর রাতে শীতার্তদের বাড়িতে কম্বল নিয়ে হাজির এমপি গোপাল