Sunday , 30 November 2025 | [bangla_date]

হাজিরা খাতায় স্বাক্ষর করা হলো না রাণীশংকৈলের সমাজ কর্মীর

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ প্রতিদিনের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত মাহাবুব আলম দুলাল (৩৭) ও খায়রুল ইসলাম নামে ২সহকর্মি (৩০ নভেম্বর) রবিবার মোটরসাইকেল যোগে অফিসে আসছিল। পথিমধ্যে খুটিয়াটুলি নামক স্থানে সড়ক দূর্ঘটনায় ইউনিয়ন সমাজকর্মী মাহাবুব ঘটনাস্থলেই নিহত হয়। অপরসহকর্মী খায়রুল ইসলাম গুরুত্ব আহত হয়।
নিহত মাহাবুব আলম পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ কাদশুকা গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে। আহত খায়রুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান ফকদমপুর গ্রামের পলি উদ্দীনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়,রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় সমাজসেবা অফিসের দুই সহকর্মী একসাথে একই মোটরসাইকেল যোগে অফিসে আসার পথে উপজেলার সন্ধ্যারই খুটিয়াটুলি এলাকায় একটি মোটরসাইকেল কে ওভারটেক করার সময় ধাক্কা লেগে মহাসড়কে ছিটকে পড়ে। এসময় নেকমরদ গামী একটি কাভার্ট ভ্যান (পিকআপ) মাহাবুবের উপর দিয়ে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক মাহাবুব আলম কে মৃত ঘোষণা করে এবং খায়রুল ইসলাম নামে সুপার ভাইজারকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
খবর পেয়ে সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম ও অন্যান্য সহকর্মিরা একনজর দেখার জন্য হাসপাতালে ছুটে আসে এবং অনেকেই কান্নায় ভেঙ্গে পড়ে। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার এসআই কমলেস বলেন,ঘাতক পিকাআপটি আমরা আটক করেছি, তবে মামলার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কাছ থেকে  রশিদ না দিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের কাছ থেকে রশিদ না দিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

মাছে-ভাতে বাঙালির রূপকার শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

শোকের মাসে হাবিপ্রবিতে মাসব্যাপী কর্মসুচি গ্রহণ

বীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটির গঠন

বীরগঞ্জে সরকারি সম্পত্তি দখলমুক্ত করলো প্রশাসন

আটোয়ারীতে ঐতিহাসিক বদর দিবস পালিত

সকল দূর্যোগে শেখ হাসিনা আপনাদের পাশে আছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈল শিক্ষা অফিস আয়োজনে বাংলা বিষয় প্রশিক্ষণের সমাপনি

বাংলাবান্ধা স্থলবন্দরে ট্রাক চাপায় এক ভারতীয় চালকের মৃত্যু