Sunday , 30 November 2025 | [bangla_date]

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

বৈষম্যের অবসান চেয়ে ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে দিনাজপুর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ।
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজ রবিবার সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী দিনাজপুর মেডিকেল কলেজে হাসপাতালের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি করে।
এ সময় বক্তারা বলেন,স্বাস্থ্যসেবা একটি টিম ওয়ার্ক। চিকিৎসক ও নার্সদের পাশাপাশি রোগ নির্ণয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ভূমিকা অপরিহার্য। কিন্তু একই শিক্ষাগত যোগ্যতায় (ডিপ্লোমা প্রকৌশলী, নার্স,কৃষি কর্মকর্তারা) ১০ম গ্রেড পেলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বঞ্চিত।
তারা বলেন, আমরা আর সময়ক্ষেপণ মেনে নেব না। সরকার যদি দাবী না মানে তাহলে ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতী এবং ৪ ডিসেম্বর কমপ্লিট শাটডাউন পালন করা হবে।
এসময় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) তানভীর চৌধুরী,মোস্তফা হাবিব,আতিকুর রহমান, ইউনুছ আলী,ফার্মাসিস্ট আলমগীর হোসেন, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মুস্তাফিজুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) জাহিদুল ইসলাম,শাহীন সাদিকুল ফরহাদ সহ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘর পাচ্ছেন ঠাকুরগাঁওয়ের সেই বাকপ্রতিবন্ধী জমিলা বেগম

চীনে উইঘুর মুসলিমদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের প্রস্তুতি সভা ৮ সেপ্টেম্বর জেলা কাউন্সিল

পীরগঞ্জ আনন্দমার্গের ৩ দিন ব্যাপী ধর্ম সম্মেলন

শেখ হাসিনার নেতৃত্বের প্রজ্ঞা ও দূরদর্শিতা উপলব্ধী করেছেন ভারতীয় নেতৃবৃন্দ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রানীশংকৈলে সাংবাদিকদের সাথে ইএসডিওর মত বিনিময় সভা অনুষ্ঠিত

​রাত ৮টায় বন্ধ দোকানপাট, পরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত

​রাত ৮টায় বন্ধ দোকানপাট, পরিবহনে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত

ঈদকে ঘিরে ব্যস্ততা থাকলেও ভাল নেই কামার শিল্পিরা টুং টাং শব্দে মুখরিত কিন্তু সংশয় কাটছে না

পঞ্চগড়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

পঞ্চগড়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

রাণীশংকৈলে চলছে কঠোর লকডাউন