Thursday , 27 November 2025 | [bangla_date]

আটোয়ারীতে নবাগত জেলা প্রশাসক কর্তৃক গণশুনানী অনুষ্ঠিত

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক কর্তৃক আটোয়ারীতে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে পরিষদের হলরুমে গণশুনানীর আয়োজন করে আটোয়ারী উপজেলা প্রশাসন। গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা গ্রহিতা ও আমন্ত্রিত অতিথিদের উদ্দ্যেশে কথা বলেন নবাগত পঞ্চগড় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, ওসি মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল, বিভিন্নœ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ, সেবা গ্রহিতা ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় গণমাধ্যমকর্মী সহ ছাত্র সমন্বয়ক এবং স্বেচ্ছাসেবীবৃন্দ। জেলা প্রশাসক গণশুনানীতে বলেন, তিনি পঞ্চগড় জেলাকে দুর্নীতি ও মাদকমুক্ত পরিচ্ছন্ন জেলায় রুপান্তরের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানদের নির্দেশ দেন, সেবা গ্রহিতাদের সাথে ভালো আচরনের মধ্য দিয়ে যেন সকলেই সরকারী সেবার সুফল ভোগ করতে পারেন। গণশুনানী শেষে জেলা প্রশাসক আটোয়ারী থানা পরিদর্শন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু : প্রধানমন্ত্রী

বোচাগঞ্জে গরম মসল্লার উত্তাপে দিশেহারা ক্রেতারা ৩৫০ টাকার জিরা এখন ৮৩০ টাকা

চিরিরবন্দরে র‌্যাবের সহযোগিতায় মৃত্যু দন্ডাদেশপ্রাপ্ত ও ৩ মাসের সাজাপ্রাপ্ত দুই আসামী আটক

বিখ্যাত অ্যামাজনে চাকরি ডাক পেলেন হাবিপ্রবির খায়রুল বাসার

বীরগঞ্জে এলজিইডি কর্তৃক দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা

বোচাগঞ্জে বিচারপতির বাসভবনে বিভিন্ন উপহার সামগ্রী বিতরন

হাবিপ্রবিতে অ্যান্টি র‌্যাগিং এক্টিভিটিস এন্ড একাডেমিক কাউন্সিলিং ফর দ্যা স্টুডেন্টস বিষয়ক সেমিনার

বীরগঞ্জে টি-টিন ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনের বেশি প্রাধান্য দিবে …ঠাকুরগাঁওয়ে ভার্চুয়ালি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আটোয়ারীতে সাপের কামড়ে শিশুর মৃত্যূ