Saturday , 15 November 2025 | [bangla_date]

আটোয়ারীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৭তম বার্ষিক সাধারণ সভা

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ “ সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”- শ্লোগান ও “ পারস্পারিক সহযোগিতায় সমৃদ্ধ বিশ্ব ”প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ লিঃ এর ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর সহযোগিতায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আটোয়ারী উপজেলা শাখার চেয়ারম্যান মু. বিপ্লবী জিল্লুর নূর হোসেন সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। সভায় কাল্ব ‘ক’ অঞ্চলের ডিরেক্টর মোঃ জিল্লুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন। শ্লোগান ও প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান আলোচক হিসেবে জেলা সমবায় অফিসার মোঃ মোস্তফা কামাল বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তেঁতুলিয়া উপজেলা সমবায় অফিসার মোঃ মামুন কবির, কাল্ব আটোয়ারী উপজেলার প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান পইম উদ্দীন আহম্মেদ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে কাল্ব এর ঠাকুরগাঁও জেলা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, পঞ্চগড় সদর টিসিইউ চেয়ারম্যান ফারুক আহম্মেদ, ঠাকুরগাঁও সদর উপজেলা টিসিইউ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম লিটন, বোদা উপজেলা টিসিইউ চেয়ারম্যান মোঃ হকিকুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা টিসিইউ চেয়ারম্যান মোঃ নূরে আলম, তেঁতুলিয়া উপজেলা টিসিইউ চেয়ারম্যান মোঃ মাসুদ আল করিম সরকার, তেঁতুলিয়া উপজেলা টিসিইউ সেক্রেটারী মোঃ মামুনুর রশিদ, পঞ্চগড় সদও টিসিইউ সেক্রেটারী মোঃ আতাউর রহমান, বোদা উপজেলা টিসিইউ সেক্রেটারী তোজাম্মেল হক, দেবীধস টিসিইউ সেক্রেটারী রাব্বুল আলম, ঠাকুরগাঁও সদও টিসিইউ সেক্রেটারী মোছাঃ রিনি বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয় ও কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সেক্রেটারী আতাউর রহমান। বক্তারা শিক্ষকদের ভাগ্যান্নয়নের জন্য এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সমবায়ের প্রতি গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। সভায় আমন্ত্রিত অতিথিদের মাঝে পরস্কার বিতরণ শেষে শিক্ষকদের লটারী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম ও ট্রেজারার আবু সালেক মোঃ কামরুজ্জামান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে আম উৎপাদকবৃন্দের দিনব্যাপী প্রশিক্ষণ

কাহারোলে আমন ধানের আশানুরুপ ফলন কম হওয়ায় কৃষকের ভাগ্যে মিলছে না কাঙ্খিত মুল্য

রাণীশংকৈলে নির্বাচনী সহিংসতার ঘটনায় ৩৫০ জনের নামে থানায় অভিযোগ

দিনাজপুর রেলস্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান

যুবদল দিনাজপুর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা

ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা

বীরগঞ্জে বাসের চাপায় ভ্যান যাত্রী নিহত

পার্বতীপুরে গ্রাম বিকাশ কেন্দ্রে সংগ্রহশালায় সমতলের বৈচিত্র্যময় জাতি সত্তার সংগ্রহগুলো দর্শনীয় ও মনোমুগ্ধকর

৮ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু অধিকার আন্দোলনের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

বিভিন্ন কর্মকান্ড বিষয় নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের প্রেস ব্রিফিং !