Thursday , 6 November 2025 | [bangla_date]

আটোয়ারী সীমান্তে বিজিবি – বিএসএফ এর বিওপি কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে বিওপি কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বিজিবি’র আহবানে বুধবার ( ০৫ নভেম্বর) বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি’র নিয়ন্ত্রণাধীন সোনাপাতিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ৪১৬ সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব সোনাপাতিলা এলাকায় বিওপি কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ১৮ ব্যাটালিয়নের আওতাধীন সোনাপাতিলা বিওপি কমান্ডার নায়েক সুবেদার মোঃ কাজী কামাল, সাথে ছিলেন ৫জন বিজিবি সদস্য এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭ মলানী ক্যাম্প কমান্ডার এস আই বি আর গুজরাজ, সাথে ছিলেন ৫জন বিএসএফ সদস্য।
সৌজন্য সাক্ষাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সীমান্ত এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি রক্ষা, অবৈধভাবে সীমান্ত পারাপার,চোরাচালান রোধকল্পে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতাবৃদ্ধি,সীমান্ত হত্যা না করা,পুশইন না করা, সীমান্তে ফায়ার না করা, বাংলাদেশী নাগরিকের গরু-ছাগল ভারতে প্রবেশ না করা মানব পাচার ,গরু পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধ, নানা বিষয়ে আলোচনা হয়। এছাড়াও সীমান্তে যে কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধকল্পে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী একযোগে কাজ করার বিষয়েও আলোচনা হয়। সৌজন্য সাক্ষাতের শুরুতে বিজিবি- বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে কুশলাদি বিনিময় করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিএনপি বেগম খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বানানোর অপচেষ্টা করছে – এমপি গোপাল

বীরগঞ্জে গাঁজার গাছ উদ্ধার, চাষি পলাতক

জিয়া হার্ট ফাউন্ডেশনের লিকুইড মেডিকেল অক্সিজেন গ্যাস প্ল্যান্টের মাধ্যমে অক্সিজেন সরবরাহ উদ্বোধন

রাজবাটী কালিয়া কান্তজিউ মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষ্যে ভক্তদের জন্য প্রসাদ প্রদান করলেন রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টি জেলা প্রশাসক

আটোয়ারীতে বহিষ্কারাদেশ পেয়ে এসএসসি পরীক্ষার্থী অজ্ঞান

হরিপুরে সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সল্মেলন

শোক সংবাদ পীরগঞ্জে মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল হক আর নেই

পঞ্চগড়ে অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাদক নিয়ে চ্যাটিং গ্রুপের অ্যাডমিন দীপিকা

ঘোড়াঘাটে সোনালী ব্যাংক ওসমানপুর  শাখার এটিএম বুথের উদ্বোধন

ঘোড়াঘাটে সোনালী ব্যাংক ওসমানপুর শাখার এটিএম বুথের উদ্বোধন