Wednesday , 5 November 2025 | [bangla_date]

আবারও চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট, দখলদারি ক্ষমতার অপব্যবহার একই জিনিসের পুনরাবৃত্তি শুরু হয়েছে -পঞ্চগড়ে সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি\জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগের যা সিস্টেম ওই সিস্টেম আবার নতুন করে চালু হওয়া শুরু করেছে। কেউ কেউ সুযোগ পেয়ে তার চেয়ে খারাপ অবস্থা তৈরি করা শুরু করেছে। আবারো চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট, দখলদারি, ক্ষমতার অপব্যবহার একই জিনিসের পুনরাবৃত্তি শুরু হয়েছে। আগের বেশিরভাগ রাজনৈতিক দল আবারো ধান্দাবাজিতে লিপ্ত হওয়া শুরু করেছে। তিনি গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদ চত্বরে ওই ইউনিয়নের এনসিপির কমিটি ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি আরো বলেন, আগস্ট থেকে ফেব্রæয়ারি ৬ মাস আমরা কোন রাজনৈতিক দল করিনি। কিন্তু যখন দেখলাম নতুন করে আমরা যদি রাজনীতির হাল না ধরি তাহলে ঘুরে ফিরে আবার কালো শকুনের হাতে বাংলাদেশ চলে যাবে। একটা অভ্যুত্থান ঘটানোর পরে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। যারা জীবন দিলো রক্ত দিলো তাদের এই দায়বদ্ধতাটা আমাদেরও জীবন শেষ হওয়ার পূর্ব পর্যন্ত পালন করতে হবে। এই অপকর্মকারী যারা আছে যেই দলের হোক না কেন তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে।
এ সময় পঞ্চগড় সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নয়ন তানবীরুল বারীসহ এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুর ইনস্টিটিউট এর উদ্যোগে  প্রবীন সদস্য মরহুম প্রফেসর ইউসুফ  আলীর শোক সভা

দিনাজপুর ইনস্টিটিউট এর উদ্যোগে প্রবীন সদস্য মরহুম প্রফেসর ইউসুফ আলীর শোক সভা

হরিপুরে দুটি ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান আতংকে থাকে শিক্ষার্থীরা

দিনাজপুরে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় ৫জন নিহত এবং একজন আহত

প্রতিদিন আড়াই হাজারেরও বেশি প্রবাসীকর্মী দেশে ফিরছেন

বীরগঞ্জে রক্তিম সাজে সেজেছে প্রকৃতি

নাগরিক শোক সভা আয়োজন কমিটির উদ্যোগে দেশ বরেণ্য প্রয়াত তিন মনিষীকে নিয়ে অনুষ্ঠিত হলো ‘শ্রদ্ধায় স্মরণে’

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গণ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি গোপাল

পীরগঞ্জে এইচপিভি টিকা প্রদান বিষয়ক সমন্বয় সভা

দিনাজপুরে যাত্রী সেজে ছিনতাই,আটক ১