Tuesday , 18 November 2025 | [bangla_date]

ইছামতি নদীতে ভাসমান সবজি বাগান: সবজি চাষে সফল মোস্তাকিম ইসলাম

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ানগড় ইউনিয়নের ঝাপু পাড়া এলাকায় ইছামতি নদীর প্রায় ৫ শতক জায়গায় ভাসমান সবজি চাষ করে সাড়া ফেলেছেন স্থানীয় যুবক মোস্তাকিম ইসলাম। দীর্ঘদিন অনাবাদী পড়ে থাকা নদীর সেই অংশকে কাজে লাগিয়ে বাঁশের মাচায় বেড তৈরি করে নানান ধরনের শাক–সবজি চাষ করছেন তিনি। অল্প পুঁজিতে শুরু করা এই উদ্যোগ এখন তাকে আর্থিকভাবে লাভবান করছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়, কৃষক মোস্তাকিম ইসলাম তাঁর লাউ ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। নদীর ধারে বাঁশের মাচা ও টবে মাটি দিয়ে তিনি লাউসহ বিভিন্ন সবজি চাষ করছেন।
মোস্তাকিম ইসলাম বলেন, “নদীর এই ফাঁকা জায়গাটাকে কাজে লাগানোর চিন্তা থেকেই পরীক্ষামূলকভাবে শুরু করি। এখন পরিবারের চাহিদা মেটানোর পর বাজারে বিক্রি করতে পারছি। এতে ভালোই আয় হচ্ছে। প্রায় এক হাজার টাকা ব্যয় করে ৩৫০০-৪০০০ টাকার লাউ বিক্রি হবে বলে তিনি জানান। ”
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মমিনুল বিন আমিন বলেন, “কৃষি বিভাগের পক্ষ থেকে তাঁকে বীজ ও সার প্রদান করা হয়েছে এবং নিয়মিত প্রযুক্তিগত পরামর্শ প্রদান করা হচ্ছে। তাঁর এই উদ্যোগ দেখে এলাকার অন্যরাও ভাসমান সবজি চাষে উদ্বুদ্ধ হচ্ছে।”
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, “অনাবাদি ও পরিত্যক্ত জমি আবাদে উৎসাহ দিতে আমরা নিয়মিত কৃষকদের সহায়তা করছি। ভাসমান কৃষি এ অঞ্চলে নতুন সম্ভাবনা তৈরি করেছে। প্রযুক্তিগত দিকনির্দেশনা ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে নিয়মিত সহযোগিতা অব্যাহত থাকবে।”

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
আরও বাড়বে তাপমাত্রা

আরও বাড়বে তাপমাত্রা

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

চাঞ্চল্যকর অপহরণ মামলার আসামী দিনাজপুরে গ্রেফতারসহ ভিকটিম উদ্ধার

বীরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন আহত, জনতা কতৃক ছিনতাইকারী আটক

ধর্মকে অস্ত্র বানিয়ে সাম্প্রদায়িক উস্কানিদাতাদের প্রত্যাখ্যান করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঘোড়াঘাটে মিলন হত্যাকারীদের  শাস্তির দাবিতে মানববন্ধন

ঘোড়াঘাটে মিলন হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

বীরগঞ্জে পরকীয়ার জেরে সংসার ভাঙায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়ে প্রেমিকা

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক উদ্ধার সহ ৩ মাদক ব্যবসায়ী এবং ৪ জুয়ারু গ্রেফতার

কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আইকন কোচিং সেন্টারের এইচএসসি-২০২৫  পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

আইকন কোচিং সেন্টারের এইচএসসি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ