Tuesday , 11 November 2025 | [bangla_date]

এপেক্স ক্লাব অব দিনাজপুরের ক্লাব স্কুলিং এবং বার্ষিক সাধারণ সভা

স্থানীয় মাসুম হোটেলে এপেক্স ক্লাব অব দিনাজপুর এর ক্লাব স্কুলিং এবং বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে।
ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান আকতার সাহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্কুলিং এ প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ এর জেলা গভর্নর-৭ এপেক্সিয়ান কুতুব উদ্দিন আলো এবং বিশেষ অতিথি ছিলেন অতীত জেলা গভর্নর-৭ এপেক্সিয়ান নূরুল মতিন সৈকত ও এপেক্সিয়ান ডা. কামরুল আলম। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসাবে বক্তব্য উপস্থাপন করেন অতীত জেলা গভর্নর-৭ এপেক্সিয়ান মিথুন কারনায়েন, ন্যাশনাল অফিসিয়াল এপেক্সিয়ান মোখলেসুর রহমান এবং ন্যাশনাল অফিসিয়াল এপেক্সিয়ান আখতারুজ্জামান শরিফ।
বার্ষিক সাধারণ সভায় ক্লাবের রিপোর্ট উপস্থাপন, উপস্থিত এপেক্সিয়ানগণের আলোচনা ও সংশোধন সাপেক্ষে অনুমোদন শেষে ২০২৬ সালের জন্য ক্লাব-বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়। ন্যাশনাল অবজারভার এপেক্সিয়ান মোখলেসুর রহমান এর উপস্থিতিতে নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এপেক্সিয়ান মিথুন কারনায়েন এবং দু’জন নির্বাচন কমিশনার এপেক্সিয়ান মোখলেসুর রহমান ও এপেক্সিয়ান আখতারুজ্জামান শরিফ। অতঃপর সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মুক্তি বসাককে প্রেসিডেন্ট এবং ট্রেজারার এপেক্সিয়ান অমৃত রায়কে সেক্রেটারি ও ডিএনই করে এগারো সদস্য বিশিষ্ট ক্লাব-বোর্ড নির্বাচিত হয়। সভা শেষে দু’জন এপেক্সিয়ান মোঃ আতিকুর রহমান নিউ ও মীর শিরিন তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় কেজি এলিভেন জয়ী

রাতে কাটলেন ধান দিনে কাটছেন খর রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল

পীরগঞ্জে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

রাণীশংকৈল জঙ্গলবিলাস পীর গোরস্থানের কমিটি গঠন সভাপতি শাকির উদ্দীন সম্পাদক দবিরুল ইসলাম

কবিতার ছোট কাগজ “কাব্যকথার” ৩য় বর্ষপূর্তিতে মোড়ক উন্মোচন, আলোচনা ও জাকিয়া তাবাসসুম জুঁই এমপিকে সংবর্ধনা

টাকার ভিতরে তুলসি পাতায় হিন্দু সম্প্রদায়ের ভোট নেওয়ার অভিযোগ নৌকার বিরুদ্ধে ! রাণীশংকৈলে দুই মেয়র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত-৫ আটক-১

স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে খানসামায় যুবকের এক মাসের কারাদন্ড

চেহেলগাজী ইউনিয়নে বেগম খালেদা জিয়ার নির্বাচন উপলক্ষ্যে জনসভায় বক্তারা সদর আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিপুল ভোটে বিজয়ী হবে

হিলি স্থলবন্দরে বেড়েছে রপ্তানি

রাণীশংকৈল ডিগ্রী কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন