Sunday , 2 November 2025 | [bangla_date]

কাহারোলের ধানের খড় বিক্রির উদ্দেশ্যে এখন দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের কাহারোলে গত আমন মৌসুমের ও চলতি আমন মৌসুমের আমন ধানের খড় এখন যাচ্ছে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও অঞ্চলগুলোতে। এর ফলে অত্র উপজেলায় খড় ও গো-খাদ্যর সংকট দেখা দিতে পারে বলে অনেকেই আশংকা করেছেন। কাহারোল উপজেলায় গত আমন মৌসুমের ও চলতি আমন মৌসুমের বিভিন্ন জাতের আমন ধানের খড় কৃষকরা অর্থের লোভে পড়ে এক শ্রেণীর খড় ব্যবসায়ীদের নিকট বিক্রি করতে দেখা যাচ্ছে। বিক্রিত খড় অত্র উপজেলা থেকে ট্রাক বা ট্রলিসহ অন্যান্য পরিবহন যোগে দেশের বিভিন্ন জেলাসমূহে নিয়ে যেতে দেখা যাচ্ছে। এসব খড় বর্তমান বাজার দরে অনেক কৃষক ২০ গন্ডায় ১ পন হিসেবে ধরে ৩২০ টাকা থেকে ৩৪০ টাকা দরে বিক্রি করছে। এক শ্রেণীর খড় ব্যবসায়ী উপজেলার ছয়টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে তাদের মনোনীত এজেন্টের মাধ্যমে কৃষকদের নিকট থেকে আমন ধানের খড় নামমাত্র মুল্যে ক্রয় করে উপজেলা সদরের সুবিধা জনক স্থানে নিয়ে এসে ট্রাক বা ট্রলি ভর্তি করে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন উচ্চ মূল্যের আশায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক জানান,আমন ধান কাটা-মাড়াইয়ের মৌসুমের প্রথম দিক থেকেই আমন ধানের খড় অত্র অঞ্চল থেকে অন্য জেলায় বিক্রি হওয়ার ফলে এই অঞ্চলে গো-খাদ্যর সংকট দেখা দেওয়ার আশংকা করছেন অনেকেই। আবার অনেকেই জানান, এই অঞ্চলের কৃষকরা ধানের খড় গো-খাদ্য ও জ¦ালানী হিসেবে কাজে লাগিয়ে থাকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ফিস্টুলা রোগীর জটিলতা সম্পর্কে সচেতনতা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

মাসিক ৪০ হাজার টাকা ভাতায় হাবিপ্রবিতে  পিএইচডি ফেলোশিপের অনন্য সুযোগ

মাসিক ৪০ হাজার টাকা ভাতায় হাবিপ্রবিতে পিএইচডি ফেলোশিপের অনন্য সুযোগ

ঠাকুরগাঁওয়ে ৪ বছরের হিমোফিয়া-বি রোগের শিশুকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি !

ঠাকুরগাঁওয়ে রাইস সিডারে তৈরি হল ১১০ একর জমির বীজতলা

বিরামপুরে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কৃষকের

বীরগঞ্জে নালা থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন

বোচাগঞ্জে এক নারীকে কুপিয়ে জখম আটক-১

বোচাগঞ্জে এক নারীকে কুপিয়ে জখম আটক-১

চিরিরবন্দরে কালভার্ট ভেঙে যাওয়ায় যাতায়াতে দূর্ভোগ

আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালন উপলক্ষে পঞ্চগড়ে ব্র্যাকের কর্মসূচি পালন

রাণীশংকৈলে দৈনিক যায়যায়দিন পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত