Thursday , 27 November 2025 | [bangla_date]

খানসামায় চেতনানাশক ছিটিয়ে প্রায় ৬ভরি স্বর্ণালংকার ও ৮০ হাজার টাকা চুরি

খানসামায় চেতনানাশক ছিটিয়ে প্রায় ৬ভরি  স্বর্ণালংকার ও ৮০ হাজার টাকা চুরি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের খানসামা উপজেলায় ঘরের ভিতরে চেতনানাশক ওষুধ ব্যবহার করে প্রায় ৬ভরি স্বর্ণালংকার ও নগদ ৮০ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে।
রবিবার দিবাগত রাতে উপজেলার পাকেরহাট পানধোয়ার ঘাট এলাকায় মৃত শ্যামল চন্দ্র সেনের ছেলে পাকেরহাটে হার্ডওয়্যার ব্যবসায়ী বিশ্বজিৎ সেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান,আমরা খাওয়া দাওয়া করে রাত ১টার দিকে সকলে নিজ শয়ন ঘরে ঘুমাতে যাই।আমার মা অন্যঘরে ছিলো,স্ত্রী ও ছোট ছেলেটি আরেক ঘরে ছিলো। আমি আরেকটি ঘরে ঘুমাইছিলাম।গভীর রাতে অজ্ঞাতপরিচয় সংঘবদ্ধ চোর বাড়ির বিভিন্ন স্থানে চেতনানাশক ছিটিয়ে পরিবারের সবাইকে অচেতন করে আমার ঘরের ট্রাংক ভেঙে ও শার্টের পকেট এবং মানিব্যাগে রাখা দোকানের টাকা,আমার মায়ের ঘরের ট্রাংক খুলে টাকা ও মাথার কাছে রাখা স্বর্নের হাতের চুরি এবং স্ত্রীর ঘরের লকার ভেঙে স্বর্ন চুরি করে নিয়ে যায়। প্রায় ৮০ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।সকালে ৯৯৯-এ ফোন করে ঘটনা পুলিশকে জানানো হয়।
পরিবারের দাবি ঘটনার দ্রæত তদন্ত করে চোরদের শনাক্ত ও গ্রেপ্তার করা হোক।
এ বিষয়ে খানসামা থানার ওসি নজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোরদের শনাক্তে তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল কেউটানে শিমুলগাছটি যেন পাখিদের নিরাপদ আশ্রয়স্থল

​ভারতের কোচ হচ্ছেন দ্রাবিড়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টিউবওয়েল বিতরণ

বোচাগঞ্জে র‌্যাবের হাতে ১১শত পিছ নেশাজাতীয় টেপেন্টাডল সহ আটক ২

দিনাজপুরে ৮৪৪ ভোটকেন্দ্রের ৬৪ শতাংশ ঝুঁকিপূর্ণ

বীরগঞ্জে আদালতের নির্দেশে ঘরবাড়ি উচ্ছেদ, বসতবাড়ি হারিয়ে ৬টি পরিবার খোলা আকাশের নিচে

চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন সদর ইউএনও

ঠাকুরগাঁওয়ে প্রেমিকা ধর্ষনের ঘটনায় মামলা –প্রেমিক গ্রেফতার

আটোয়ারীতে পুলিশ কর্তৃক অপহরণকারী আটক ও ভিকটিম উদ্ধার

দিনাজপুরে মন্দিরের প্রতিমার স্বর্ণ চুরি ঘটনায় আটক ১