Sunday , 2 November 2025 | [bangla_date]

ঘোড়াঘাটে আক্রান্ত রোপা আমন ধানসহ ফসলের মাঠ পরিদর্শনে কৃষি বিভাগ

ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে গত কয়েকদিনের টানা বর্ষণে আক্রান্ত রোপা আমন ধান, আলুসহ শাক সবজির ফসলের মাঠে মাঠে গিয়ে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন উপজেলা কৃষি বিভাগ। এসময় কৃষকদের সাথে নিয়ে আক্রান্ত হেলেপড়া কয়েকটি ধান গাছকে এক সাথে বেধে দাঁড় করানোর পরামর্শ দেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা।
শুক্রবার ও শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ব¬কের ফসলের মাঠ পরিদর্শনে গিয়ে কৃষকদের নানা পরামর্শ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান। এসময় তার সাথে সংশি¬ষ্ট ব¬কের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুজ্জামান কৃষকদের গত কয়েক দিনের টানা বর্ষনে রোপা আমন ধান ক্ষেতের যেসব ধান গাছ মাটিতে হেলে পড়েছে, সেগুলি কৃষকদের নিয়ে লজিং অপ করার বা হেলে পড়া কয়েকটি ধান গাছকে এক সাথে বেধে দাঁড় করানোর পরামর্শ প্রদান করেন। সেই সাথে রোপা আমন ধান ও আলুর ক্ষেতের পানি নিষ্কাশন, পচন রোধে স্প্রে করা ও যেসব ধানের শীর্ষ সোনালী আকার বা চাল এসেছে সেগুলো মাড়াই করার পরামর্শ প্রদান করেন। এছাড়াও কৃষককে তিনি উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার আহŸান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রশাসনের আশ্বাস রাণীশংকৈলে ধর্ষক গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বোদায় ভোটে কার্চুপির অভিযোগে সহকারী প্রিজাইডিং পোলিং অফিসার গ্রেফতার, মামলা

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদ্যাপন

পঞ্চগড়ে বিএনপির সাংগঠনিক সভায় শামসুজ্জামান দুদু গণতন্ত্র উত্তরণের সহজ পথ একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা

হরিপুরে শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু

হাবিপ্রবিতে “ডিজিটাল স্ট্রেটেজি ডিজাইন ল্যাব (ডিএসডিএল)” বিষয়ক কর্মশালা

পার্বতীপুরে ট্রাক-ট্রেনে সংঘর্ষ, ৫ বগি উল্টে ভুট্টা ক্ষেতে

লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই—রেলপথ মন্ত্রী

তেঁতুলিয়ায় দেশের সর্বনি¤œ তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড শীত দূর্ভোগে প্রান্তিক জনপদের মানুষ

ঠাকুরগাঁওয়ে রঙিন মাছ চাষে সফল মর্তুজা !