Saturday , 15 November 2025 | [bangla_date]

ঘোড়াঘাটে ব্যতিক্রম অনুষ্ঠান: খাও আর জিতে নাও পুরষ্কার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাতিক্রম এক অনুষ্ঠান হয়ে গেল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ঘোড়াঘাট পৌর ফুটবল খেলার মাঠে। খাও আর জিতে নাও আকর্ষীয় পুরষ্কার। অর্গানিক ফুড বিডি ও রিও এগ্রো লিমিটেড এর আয়োজনে কে কত বেশী খেতে পারবে অনুষ্ঠান। যে বেশী খেয়ে প্রথম হবে সে হবে হাঙ্গর নং-ওয়ান । ৬জন প্রতিযোগীকে দেওয়া হয়েছিল এক কেজি চালের ভাত,হাফ কেজি গরুর মাংস ও এক বাটি ডাইল। কর্তৃপক্ষ সময় বেধে দিয়েছিলো ১৫ মিনিট। কিন্তু ৫মিনিটেই সব শেষ করেন ঘোড়াঘাট পৌর এলাকার ৫নং ওয়ার্ডের চা বিক্রেতা সুলতান। তিনি হাঙ্গল নং ওয়ান হয়ে জিতে নেন একটি খাসি। প্রতিযোগীতায় ২য় হন এক নং ওয়ার্ড এর রাজু তিনি পান একটি রাজা হাঁস আর তৃতীয় হন ৪নং ওয়ার্ডের স্বাধীন সে পায় একটি বাটন মোবাইল ফোন। ব্যাতিক্রমি এই প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরন করেন ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন। গত ২৩অক্টোবর পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রতিযোগীতা শুরু হয়ে বাছাইকৃত ৬জনকে নিয়ে ফাইনার রাউন্ড অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন নুর মোহাম্মদ রিমন ও নুর আলম সরকার। হাজার হাজার দর্শক অনুষ্টানটি উপভোগ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে ইউএনও কে বদলী জনিত বিদায় সংবর্ধনা

বীরগঞ্জে প্রশিক্ষনার্থীদের চাপে সেলাই প্রশিক্ষক প্রতারণার টাকা ফেরত দিলো

ফুলবাড়ীতে অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানের বিদায় সংবর্ধনা

রাণীশংকৈল মহিলা দলের কমিটি গঠন

পীরগঞ্জে লুকোচুরি ফাস্টফুড এন্ড চাইনিজ রেষ্টুরেন্ট উদ্বোধন

দিনাজপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন আয়োজন

হরিপুর উপজেলা বিএনপি সম্মেলন উপলক্ষে ৩টি পদে ৯ জনের মনোনয়ন পত্র দাখিল

বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সমাবেশ করেছে দিনাজপুরের মুক্তিযোদ্ধারা

বীরগঞ্জে সেচ যন্ত্র অপারেটর প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন