Sunday , 2 November 2025 | [bangla_date]

চিরিরবন্দরে পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

চিরিরবন্দরে পুকুর থেকে অজ্ঞাতনামা  ব্যক্তির মরদেহ উদ্ধার

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল ২ নভেম্বর রবিবার বেলা ১১টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের করঞ্জি গ্রামের বাসুয়া পাড়ার জনৈক বাবলুর রহমানের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার সামিউল নামে এক ছেলে ঘাস কাটতে গিয়ে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখতে পায় এবং লোকজনকে জানায়। এরপর ঘটনাটি থানা পুলিশে অবহিত করালে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের প্রকৃত পরিচয় সনাক্ত করতে ডিএনএ টেষ্ট করানো হবে। এ ঘটনায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা ও পরামর্শ মোতাবেক মামলা করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বর্তমান শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ বিনির্মানের কারিগর —–হুইপ ইকবালুর রহিম

কোল্ড স্টোরেজ আলুর বস্তার ভাড়া দ্বিগুন করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ, মানববন্ধন,স্মারকলিপি প্রদান

পীরগঞ্জে আই আর্ণ বিডি‘র উদ্যোগে দুস্থ্যদের শুয়েটার বিতরণ

পীরগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খানসামায় বুড়াখাঁপীরের মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

কুলিক পাড়া লিল্লাহিয়া জামে মসজিদের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন

হরিপুরে বোরো ধান সংগ্রহ উদ্বোধন

নীলফামারীতে বিরল প্রজাতির একটি সাদা কাক ধরা পড়েছে

রাণীশংকৈলে সরকারি খাস জমি রেখে মালিকানা জমিতে রাস্তা পাকা করণের অভিযোগ

দিনাজপুরে লায়ন্স ক্লাবের বিনামূল্যে ডায়াবেটিস স্বাস্থ্যক্যাম্প সম্পন্ন