Thursday , 27 November 2025 | [bangla_date]

তেঁতুলিয়ায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ার ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুর্নবাসন সহায়তা খাত হতে রবি মৌসুম গম প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০ টার সময়ে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে কৃষকদের মাঝে বিতরণ করেন। জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে বিতরণ কার্যক্রম উদ্ধোধন হয়। আজকে উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ৩ নং তেঁতুলিয়া ও ৬ নং ভজনপুর এ দুইটি ইউনিয়নে গম চাষিদের কৃষি উপকরণ হিসেবে ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার দিয়েছেন। এর আগে ২ নং তিরনইহাট ও ৭ নং দেবনগড় ইউনিয়নের একই ভাবে চাষীদের মাঝে বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন ও কৃষি স¤প্রসারণ কর্মকর্তা জীবন ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ।

কৃষি অফিস জানায়, ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারিসহ বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচি আওতায় পরিচালিত হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন জানান, রবি ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৬ হাজার কৃষককের মাঝে গম চাষিদের কৃষি উপকরণ হিসেবে ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

করোনা কালিন সময়ে এবার দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাচ্ছে পরিচয়পত্র-

ঠাকুরগাঁও পৌরশহরের সড়কের বেহাল দশায় ভোগান্তি

ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বালিয়াডাঙ্গীতে শেখ রাসেল ওয়ান- ডে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন-অ্যাড: টুলু

বোচাগঞ্জে শিক্ষক সমিতির বার্ষিক সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

আটোয়ারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

পীরগঞ্জে আমাদের সময় পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

ঠাকুরগাঁওয়ে সাবেক ২ এমপি সহ ৭৭ জনের বিরুদ্ধে মামলা

বাংলাবান্ধা স্থলবন্দরে প্রথম ব্লাকস্টোন আমদানি

ফুলবাড়ীতে পানি নিস্কাশন বন্ধ হওয়ায় সামান্য বৃষ্টিতে চলাচলের রাস্তায় জলাবদ্ধতা গ্রামবাসীর চরম দুর্ভোগ