Sunday , 16 November 2025 | [bangla_date]

দিনাজপুরে গণ প্রকৌশল দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘প্রযুক্তির বহুমাত্রিক ব্যবহারের মাধ্যমে জনতার সামগ্রীক মুক্তি অর্জনে’, ‘দক্ষতা জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’ বাস্তবায়নের আহবানে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার আয়োজনে গণপ্রকৌশল দিবস-২০২৫ ও আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে দশটায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার দিনাজপুর এর উপ পরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, আইডিইবির যুগ্ন আহবায়ক(রংপুর অঞ্চল) মোঃ আব্দুছ ছাত্তার শাহ। সম্মানিত অতিথি ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি (নির্বাহী প্রকৌশলী-দিনাজপুর পৌরসভা)প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান।স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ সাজিউল ইসলাম সাজু।
আইডিইবির চাকুরী বিষয়ক সম্পাদক(সহকারী প্রকৌশলী-দিনাজপুর সড়ক বিভাগ) প্রকৌশলী মোঃ শাহানুর রহমান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সেক্রেটারি প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল, ডিইএব জেলা শাখার সভাপতি মোঃ মনজুর মোরশেদ সুমন।
উক্ত রেলিতে আইডিইবি দিনাজপুর শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রকৌশলী সদসাবৃন্দ, উত্তরণ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, দিনাজপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের ৭২ঘন্টার আল্টিমেটাম দাবি পূরণ না হলে কাঠোর আন্দোলনের হুশিয়ারী

ঠাকুরগাঁওয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে দশ জয়িতাকে সম্মাননা

বাংলাবান্ধায় মুজিব বর্ষ সাইক্লিং এক্সপিডিশনের শুভ উদ্বোধন

দিনাজপুরে ব্যতিক্রমী লাইফ বেকারীর যাত্রা শুরু

পীরগঞ্জে বঙ্গবন্ধু ম্যারাথন অনুষ্ঠিত

দিনাজপুরে হিন্দু ধর্মালম্বীদের মহাত্রিপুরারী কৈলাশপতির মহাস্নানযাত্রা উৎসব

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী যুবক নিহত

হাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

হাকিমপুরে পেঁয়াজ আমদানির খবরে কেজিতে দাম কমলো ১০ টাকা

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকার ভয়ে আতঙ্কে রয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসক