Tuesday , 25 November 2025 | [bangla_date]

দিনাজপুরে গৃহবধুকে এসিড নিক্ষেপ; ভিকটিম, পরিবারকে ভয়ভীতি-হুমকী প্রদানের অভিযোগ

দিনাজপুরে গৃহবধুকে এসিড নিক্ষেপ মামলার আসামী কর্তৃক ভিকটিম ও তার পরিবারকে ভয়ভীতি ও হুমকী প্রদান এবং হয়রানী করার অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দিনাজপুর সদর উপজেলার দিঘন (উত্তর আখির উদ্দীন শাহাপাড়া) গ্রামের শামীম পারভেজের স্ত্রী মোছা: সোহানা আক্তার। সংবাদ সম্মেলনে তার স্বামী শামীম পারভেজ, বড় ভাই শান্ত ইসলাম, প্রতিবেশী লিটন চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৬ মে ২০০২ সালের এসিড অপরাধ দমন আইনের ৫(খ)/৭, জিআর-৩৩৬ একটি মামলা দায়ের করি। এই মামলার এজাহার নামীয় আসামী করা হয়েছে একই এলাকার মৃত: আখির উদ্দিনের ছেলে আব্দুল খালেক (৫৮), তার স্ত্রী মোছা: রওশন আরা (৫২) ও ছেলে গোলাম রব্বানী (৩৬)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার প্রধান আসামী গোলাম রব্বানীকে আটক করে হাজতে রাখা হয়েছিল। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। বর্তমানে আসামীরা মামলার স্বাক্ষীদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি-হুমকী প্রদান করে আসছে। আমি ও আমার পরিবারের লোকজন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আসামীরা আমার পরিবারকে এখনও বিভিন্ন ধরনের ভয়ভীতি-হুমকী প্রদান করে এবং আমার বাড়িতে আগুন দিয়ে পুড়ে ফেলার হুমকী প্রদান করছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসামীদের নাম অভিযোগপত্র থেকে বাদ দিলে যে কোন সময়ে আসামীরা আমার পরিবারকে গুম করে ফেলতে পারে বলে আশঙ্কা করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে  মোটরসাইকেলের ধাক্কায় চালক নিহত

চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে মোটরসাইকেলের ধাক্কায় চালক নিহত

দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী-২০২৫ উপলক্ষে বিএনপির ব্যাপক কর্মসূচি অনুষ্ঠিত

“মানুষ মানুষের জন্য”শ্লোগানে এনসিসি ব্যাংক দিনাজপুরের শীতবস্ত্র বিতরন

সিডিএ মজেন্দ্র দেবশর্ম্মার মৃত্যুতে সেচিকের ২ লাখ চেক প্রদান

দিনাজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তারা

মালয়েশিয়ায় আর্ন্তজাতিক আলোহা চ্যাম্পিয়ন শিপে প্রথম রানার্সআপ হলেন বোচাগঞ্জের মেয়ে আরশি আলিফ লামহা

পাবনায় প্রেমিকার পিতাকে হত্যা ঘটনার মূল অভিযুক্ত প্রেমিক দিনাজপুরে গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২০০ বছরের পুরনো সূর্যাপুরি আম গাছটি মুকুলের সমারোহ

বীরগঞ্জে পাটবীজ চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের গাড়ী চালকের ইন্তেকাল