Wednesday , 12 November 2025 | [bangla_date]

দিনাজপুরে দুদকের গণশুনানি জেলা পুলিশ কার্যালয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই

দিনাজপুরে দুদকের গণশুনানি জেলা পুলিশ কার্যালয়ের বিরুদ্ধে  কোনো অভিযোগ নেই

দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজিত গণশুনানিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে মোট ১৬৯টি অভিযোগ দায়ের হলেও দিনাজপুর জেলা পুলিশ কার্যালয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয়নি।
সোমবার (১০ নভেম্বর) সকালে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের সহযোগিতায় এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মো. রফিকুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মোহাম্মদ আলী আকবর আজিজি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাপরিচালক মো. নুরুল হুদা এবং দিনাজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. মারুফত হোসেন।
গণশুনানিতে অংশগ্রহণকারীরা বিআরটিএ, পাসপোর্ট অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, বিআরডিসি, শিক্ষা বোর্ড, গণপূর্ত অধিদপ্তর, সড়ক ও জনপদ বিভাগ, এলজিইডি, জেলা কারাগার, মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উপস্থাপন করেন।
উপস্থিত কর্মকর্তারা কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেন এবং বাকি অভিযোগগুলো তদন্তের আশ্বাস দেন।
দুদক সূত্রে জানা যায়, গণশুনানিতে মোট ১৬৯টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে যাচাই-বাছাই শেষে ১২৮টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। অভিযোগকারীদের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মো. মারুফত হোসেন বলেন, “দিনাজপুর জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা ছাড়াও সেবার মান উন্নয়নে কাজ করছে। জনগণের আস্থা ও স্বচ্ছতা বজায় রাখার ফলেই আজ আমাদের দপ্তরের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। এই অর্জন পুরো পুলিশ বাহিনীর সম্মান বাড়িয়েছে।”
দুদক কমিশনার মিঞা মোহাম্মদ আলী আকবর আজিজি বলেন, “গণশুনানির মূল উদ্দেশ্য হলো জনগণের অভিযোগ শোনা ও দ্রুত প্রতিকার নিশ্চিত করা। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য মাত্র ৫ ডিগ্রি সেলসিয়াস কুয়াশাবেল্ট আর উত্তরের কনকনে হিমেল বাতাসে জবুথবু পঞ্চগড়ের মানুষ

হরিপুরের বকুয়া ইউনিয়নে জনপ্রিয়তায় এগিয়ে চেয়ারম্যান পদ-প্রার্থী শান্ত

শহীদী মার্চ উপলক্ষে বীরগঞ্জে র‍্যালী

আটোয়ারীতে জাতীয় তথ্য বাতায়নে হালনাগাদ তথ্য নেই! বিপাকে সাধারণ মানুষ

তায়কোয়ানডো মার্শাল আর্ট একাডেমির ইফতার অনুষ্ঠানে বক্তারা সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলা বা প্রতিযোগিতা মূলক কার্যক্রমের বিকল্প নেই

তায়কোয়ানডো মার্শাল আর্ট একাডেমির ইফতার অনুষ্ঠানে বক্তারা সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলা বা প্রতিযোগিতা মূলক কার্যক্রমের বিকল্প নেই

বীরগঞ্জের আদিবাসী মিলন মেলায় জীবন সঙ্গীর খোঁজে তরুন-তরুনীরা

দিনাজপুরে ৩২ কেজি গাঁজা উদ্ধার, আটক নারী মাদক মাদককারবারি

হাকিমপুরে হাঁসে-মানুষে বিরল বন্ধুত্ব

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েই চলেছে চুরি সন্ধ্যার পর বসে মাদকসেবীদের আখড়া

পঞ্চগড়ে এস.এ পরিবহন থেকে চার হাজার ৮শত পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক