Tuesday , 11 November 2025 | [bangla_date]

দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত

দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী বলেছেন-সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ঘুষ দুর্নীতি অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার সকাল ৯টায় দুদকের গণশুনানিতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”-এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর শিশু একাডেমি অডিটোরিয়ামে দিনাজপুর দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এই গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের মনে রাখা দরকার,জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়।তাই জনগণের সেবা করাই তাদের প্রধান দায়িত্ব। রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো চাপে পড়ে যেন কেউ দুর্নীতির পথে না হাঁটে-এ আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের মনে রাখা দরকার, জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়।তাই জনগণের সেবা করাই তাদের প্রধান দায়িত্ব। রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো চাপে পড়ে যেন কেউ দুর্নীতির পথে না হাঁটে- এ আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমশন কমিশন এর মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাঃ নুরুল হুদা ও জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও গণশুনানীতে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোঃ আতাউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ প্রমুখ। দ্বিতীয় পর্বে গণশুনানীতে সরকারি বেসরকারি ১২৭ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৩০টি অভিযোগ জমা পড়ে,তার মধ্য শতাধিক শুনানি অনুষ্ঠিত হয়। যার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অভিযোগ নিষ্পত্তিও করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

উপজেলা প্রানিসম্পদ দপ্তরের উদ্যোগে স্কুল মিল্ক কর্মসূচীর উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষন

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে  হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে  চেয়ারম্যান পদে যারা বিজয়ী হলেন–

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে চেয়ারম্যান পদে যারা বিজয়ী হলেন–

হাবিপ্রবিতে ”ডি-নথি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ” কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে ইউনিয়ন কৃষি বীজ ব্যাংকের উদ্বোধন

দিনাজপুরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নে হাঁস বিতরণ

চিরিরবন্দরে স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

জলঢাকায় ৪শ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

পঞ্চগড়ের সহিংস ঘটনায় আটোয়ারীতে আটক ৮

লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেনের উদ্যোগে এতিমখানার শিক্ষার্থী ও ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরন