Friday , 21 November 2025 | [bangla_date]

দিনাজপুরে ফসলের মাঠে উন্নত জাতের ভূট্টার গবেষনার প্রদর্শনী মাঠ

“সুস্বাস্থ্য সবার জন্য, কারো জন্য নয় ক্ষুধা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে কৃষকের জন্য অধিক লাভজনক উন্নত জাতের অধিক ফলনশীল ভূট্টাসহ বিভিন্ন শাকসব্জীর আবাদ বাড়াতে মাঠ পর্যায়ে কাজ করছে ‘বায়ার ক্রপ সায়েন্স’ নামে একটি প্রতিষ্ঠান। উন্নত জাতের অধিক ফলনশীল ভূট্টার জাতটি ছড়িয়ে দিতে পারলে কৃষকরা অধিক লাভবান হবে এবং চাহিদা পুরনে সহায়ক ভুমিকা রাখবে।
বুধবার দিনাজপুর সদরের কর্নাই গ্রামের ৫একর জমির উপর গড়ে তোলা গবেষনা প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে কৃষক, হাবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থীদের সমাবেশের আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে আদিবাসী নারীরা।
এর আগে ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন বায়ারের এশিয়া মহাদেশের রিজিওনাল প্রধান মিস মালু নাখরাইনার।
এসময় উপস্থিত ছিলেন, বায়ার ক্রপ সায়েন্সের বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম এবং হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের গবেষক শিক্ষকসহ অন্যান্যরা।
এখানে ৪টি (কেডিসি ৯২১৭, কেডিসি ৯১৬৫, কেডিসি ৯১৪৪ এবং কেডিসি ৯২৫৬) নতুন জাতের ভূট্রা চাষের প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন তারা। পাশাপাশি ফুলকপি বাধা কপি, শশা এবং মরিচসহ বিভিন্ন কৃষিজ ফলন প্রদর্শন করা হয়। কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে নতুন নতুন জাতের ভূট্রার উদ্ভাবনে গবেষনা চালাচ্ছেন প্রতিষ্ঠানটির গবেষকরা।
তারা আরও জানায়, উন্নত জাতের ভ‚ট্টার বিশেষ বৈশিষ্ট হবে, ঝড়ের বিরুদ্ধে অসাধারন দাড়িয়ে থাকার ক্ষমতা, অধিক ফলনশীল জাত, লম্বা ও সম-আকৃতির মোচা, আকর্ষনীয় কমলা রং এর দানা, পাতাপোড়া ও কান্ডপচাঁ রোগ সহনশীল জাত। পরিপক্ক হওয়ার পর ফসল সংগ্রহ করতে হয়। এসময় প্রতি হেক্টরে ১৩০০০ থেকে ১৪০০ কেজি পর্যন্ত ভ‚ট্টা পাওয়া যায়। রবি মওসুমে ভ‚ট্টা চাষে সর্বাধিক ফলন পাওয়া যায়। অক্টোবর থেকে ডিসেম্বর বপন করতে হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে শহর জামায়াতের মিছিল

বোদায় আওয়ামী লীগের  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বোদায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

হরিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রাণীশংকৈলে নির্মাণের তিন মাসে উঠে যাচ্ছে নতুন সড়কের কার্পেটিং

বিএনপি-জামাতের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল -হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অসহায় মানুষদের সর্বাত্মক সহযোগিতা করা জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক অঙ্গীকার -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারীতে বঙ্গমাতা শখে ফজলিাতুন্নছো মুজবিরে ৯৩ তম জন্মর্বাষকিী উদযাপতি

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায়  আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

হিলিতে সরকারি ভাবে বোরো ধান চাল সংগ্রহ শুরু