Saturday , 1 November 2025 | [bangla_date]

দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সাগর-রুনিসহ সকল সাংনরঢ়বাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পূণর্বহালের দাবিতে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
শনিবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খান।
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহসাধারণ সম্পাদক ও আমাদের দিনাজপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক খানের সঞ্চালনায় সমাবেশের বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক জেলা বিএনপি’র তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক মোঃ মঞ্জুর মুর্শেদ সুমন, সাংবাদিক
ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক পার্বতীপুর উপজেলা প্রতিনিধি মাহফিল মোঃ মাহফিজুল ইসলাম রিপন, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মােঃ ফারুক হোসেন, সম্পাদক আব্দুস সালাম প্রমূখ।
সমাবেশ থেকে সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত
সাংবাদিকদের পূণর্বহালসহ সাংবাদিকদের ২১ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা। শুধু কথায় নয়, কথার সাথে কাজের মিল রেখে তা বাস্তবায়ন করার আহবান জানানও বক্তারা।
বিক্ষোভ সমাবেশে সাংবাদিক সালাহ উদ্দিন আহেমদ, আবুল ওহাব, লুৎফর রহমান, সাজেদুর রহমান নওশাদ মামুনুর রশিদ বিপ্লব, মেনহাজুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হিলি স্থলবন্দর একদিনেই এলো ১৮০০ মেট্রিক টন আলু, কমেছে দাম

শেখ হাসিনার সরকার মানেই দেশের উন্নয়ন – হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জে শীতে কাঁপছে বিড়ালছানা,মানুষের উষ্ণতার অপেক্ষায় নীরব জীবন

বীরগঞ্জে মাদক বিরোধী সংগঠন বয়েজ গ্রুপের যাত্রা শুরু

বিরলে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্ণামেন্ট’র  চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ

বিরলে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্ণামেন্ট’র চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ফেরত কৃত ৯৯ হাজার জাতীয় পরিচয়পত্র গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোপার ফাইনালে আর্জেন্টিনা

বোচাগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

চাহিদাভিত্তিক জাতীয়করণকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন শীর্ষক প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা বীরগঞ্জে স্থানীয় কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জমি ও নতুন ঘর হস্তান্তর