Sunday , 30 November 2025 | [bangla_date]

দিনাজপুর রেলওয়ে কর্মচারীদের বিক্ষোভ: ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি

বাংলাদেশ রেলওয়ে সরকারি কর্মচারী সমন্বয় ফোরাম, দিনাজপুর-এর উদ্যোগে (২৯ নভেম্বর ২০২৫ শনিবার) দিনাজপুর রেলওয়ে প্লাটফর্মে ৯ম পে-স্কেল বাস্তবায়ন ও বৈষম্য নিরসনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মচারীরা তাদের বক্তব্যে দ্রæত ৯ম পে-স্কেল বাস্তবায়নে সরকারের প্রতি আহŸান জানান। তারা অভিযোগ করেন যে, পে-স্কেল বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা ও প্রহসন চলছে, যার প্রতিবাদে তারা মাঠে নামতে বাধ্য হয়েছেন। কর্মচারীরা আগামী ১৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে পে-স্কেল কার্যকর এবং বৈষম্য দূর করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন।
উচ্চমান সহকারী মোঃ সোহেল রানা এবং অফিস সহকারী মোঃ এমরান হোসেন (প্রকউশল শাখা দিনাজপুর) -এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন- দিনাজপুর রেলওয়ে স্টেশন মাস্টার ফারহানা আক্তার জলি, এফ এ এস বি এ (প্রাক্তন) মোঃ সিরাজুল হক, প্রাক্তন টাইম কিপার আব্দুর রউফ খান, এমএস মোঃ রেদোয়ান আলী মামুন, অফিস সহকারী সজীব কুমার দাস, ইলেকট্রিশিয়ান মিয়া জাহান মানিক, সহকারী কার্পেন্টার রীনা পারভীন, সহ অন্যান্য রেলওয়ে কর্মচারীগণ।
সমাবেশ শেষে কর্মচারীরা রেলওয়ে স্টেশন এলাকায় একটি বিক্ষোভ মিছিল করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য র‌্যালী

বিশিষ্ট সংগীত শিল্পী ও নবরূপীর সাবেক সংগীত সম্পাদক আবু সাঈদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

নবনির্বাচিত চেয়ারম্যানগণকে সংবর্ধনা এবং বিভিন্ন প্রকল্পের নগদ অর্থ ও সাইকেল বিতরণ

পীরগঞ্জে ভোমরাদহ ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল

বোচাগঞ্জ বাসীর বিশাল মানববন্ধন

বোচাগঞ্জে যাত্রীবাহী ২টি বাসের সাথে ট্রাকের ত্রি-মুখী সংঘর্ষে গুরুতর আহত-৬

খানসামায় চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

পীরগঞ্জে শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালন

হাবিপ্রবিতে “ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন” বিষয়ক প্রশিক্ষণ

রাণীশংকৈল নবনির্বাচিত মেয়রকে সংবর্ধনা