Monday , 17 November 2025 | [bangla_date]

দিনাজপুর-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি.
দিনাজপুর -১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী
মনজুরুল ইসলাম মঞ্জু”র প্রার্থীতা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাকির হোসেন ধলু’র নেতাকর্মী ও সমর্থকরা।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে বীরগঞ্জ প্রেসক্লাবে প্রার্থীতা বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন বক্তব্য পাঠ করে সুজালপুর ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, দিনাজপুর-১ (বীরগঞ্জ কাহারোল) আসনে বিএনপি ঘোষিত দলীয় প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু”র মনোনয়ন পরিবর্তন করে জনপ্রিয়, গ্রহনযোগ্য, ত্যাগী ও মাঠের নেতা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, ধানের শীষ মার্কার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাকির হোসেন ধলু কে মনোনয়ন দেয়ার দাবি জানান তিনি। এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুল ইসলাম দুলালের নেতৃত্বে ২ উপজেলার ১৭ ইউনিয়ন এবং ১ টি পৌরসভার তৃনমুল বিএনপি, কৃষকদল, যুবদল, ছাত্রদল, তাঁতীদল, মহিলাদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মী প্রেসক্লাব মাঠে সমবেত হয়ে মনোনয়ন বাতিলের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নিয়ে প্রতিবাদ করতে থাকেন।

তারা দল ঘোষিত মনোনয়ন প্রাপ্ত বসন্তের কোকিল, উদাসিন ব্যক্তিত্ব, যিনি স্বপরিবারে এবং ব্যবসার কাজে বছরের সিংহভাগ দিন বিদেশের মাটিতে অবস্থান করেন, এলাকার জনগন তো দূরের কথা, দল ও দলের নেতাকর্মীদের খোঁজখবর রাখেন না, ভালভাবে চিনেন না, এ ধরনের নেতাকে দল মনোনিত করায় সবাই হতাশ।

নেতৃবৃন্দ মনে করেন দিনাজপুর-১ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হলে মাঠের প্রাণপ্রিয় ত্যাগী নেতা সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলু’র কোন বিকল্প নাই।

যিনি এলাকার মাটি ও মানুষের সাথে নিজেকে বিলিয়ে দেয় দীর্ঘদিন থেকে বিএনপির সমুহ বিজয় নিশ্চিত করেছেন।

কিন্তু দলীয় হাইকমান্ডের এমন ভুল সিদ্ধান্ত সম্ভমনাময় বিজয় কে পরাজিত করবে তাতে সন্দেহ নাই।

তাই এখনো সময় আছে সিদ্ধান্ত পরিবর্তন করে এলাকার সর্বজন স্বীকৃত গ্রহনযোগ্য জননেতা আলহাজ্ব জাকির হোসেন ধলু কে মনোনয়ন দেয়া হউক।

সংবাদ সম্মেলন পূর্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এবং সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি পৌর কমিটি মেহেদী হাসান, কাহারোল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেনসহ শত শত নেতাকর্মী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

বোচাগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাই সাইকেল প্রদান

বোচাগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাই সাইকেল প্রদান

বোদায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে হতদরিদ্রের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

ঝুঁকির মাঝেই চলছে পাঠদান বৈগ্রাম ফোরকানিয়া মাদ্রাসায়

বালিয়াডাঙ্গীতে ভাতা ভোগীর আওতায় ১৮ হাজার জন

বালিয়াডাঙ্গীতে ভাতা ভোগীর আওতায় ১৮ হাজার জন

রাণীশংকৈল ডিগ্রি কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

পঞ্চগড়ে গ্রামীন পর্যটন বিষয়ক কর্মশালা পর্যটন খাতে বরাদ্দের দাবি

খানসামায় গরুর লাম্পি স্কিন রোগ ছড়িয়ে পড়ায় খামারিদের আতঙ্ক !

ঠাকুরগাঁওয়ের রাজপথ দখল করবে যুবদল- মহেবুল্লাহ্ আবু নুর

পীরগঞ্জে ২ বেকারীকে ১৫ হাজার টাকা জরিমানা